1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় ইকবাল হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ডারবান শহরে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।

ডারবান শহরের একই এলাকায় বসবাসকারী স্বজনদের মাধ্যমে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

নিহত ইকবাল হোসেনের শ্যালক মো. বিপ্লব বলেন, প্রায় ৭ বছর আগে তার ভগ্নিপতি জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী রয়েছেন। গতকাল স্থানীয় সময় আনুমানিক ৭টার দিকে তার ভগ্নিপতি দোকান বন্ধ করেন।

এরপর দোকানের সামনে স্থানীয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেনের শ্যালক আরও জানান, কয়েক মাস আগে ওই দোকানে চুরি করেছিল দুর্বৃত্তরা। তখন অনেক টাকার মালামাল লুট হয়। এবার দুর্বৃত্তরা তার ভগ্নিপতিকেই চিরতরে শেষ করে দিলো।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তার বোন ও দুই সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার ভগ্নিপতি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর থেকে আর বাংলাদেশে আসতে পারেননি। ১৫ মার্চ তিনি দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটও কেটেছিলেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের কেশারপাড় গ্রামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারকে সহযোগিতা করা হবে।

এর আগে ৩ মার্চ রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে‌ বাংলাদেশি দম্পতিকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের মো. হোসেন ভূঁইয়ার ছেলে মো. মহিন ভূঁইয়া (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews