1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ভাঙ্গায় মহিলা ইউপি সদস্যকে হত্যার হুমকিঃ থানায় জিডি

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

ভাঙ্গায় মহিলা ইউপি সদস্যকে হত্যার হুমকিঃ থানায় জিডি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ঝর্না আক্তার কে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে ঝর্ণা আক্তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্ৰহনের আশ্বাস দিয়েছে।

সাধারণ ডায়েরিতে ঝর্ণা আক্তার উল্লেখ করেন, তিনি চুমুরদী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত বর্তমান মহিলা মেম্বার। তিনি সম্প্রতি পারিবারিক ঝামেলায় একটি পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় একজন আসামি আটক রয়েছে। তারই সূত্র ধরে গত ০৮/০৩/ ২৪ শুক্রবার সকাল ০৮.৩৮ মিনিটের সময় অজ্ঞাতনামা ব্যক্তির ব্যবহৃত

মোবাইল নং- ০১৮৮৬৩৬৩১২১ হইতে আমার ব্যবহৃত মোবাইল নং-০১৭৫২৪৮৭৫১১ তে দুইবার ফোন করলেও আমি ব্যস্ত থাকায় ফোন রিসিভ করতে না পারায় অজ্ঞাতনামা ব্যক্তি পুনরায় মোবাইল ফোন করে এবং আমাকে জানায় যে,

তাহাকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা দিলে সে তার পারিবারিক বিষয়ক মামলাটি মিমাংসা করিয়া দিবে। তখন আমি অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চাইলে অজ্ঞাতনামা ব্যক্তি তাহার পরিচয় না দিয়া এলোমেলো কথাবার্তা বলা সহ বিশ্রী ভাষায় আমাকে গালিগালাজ করে। পরবর্তীতে আমি মোবাইল ফোন কেটে দেয়।

উক্ত তারিখ সকাল ০৮.৫৪ ঘটিকার সময় পুনরায় অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে মোবাইল ফোন করে এবং আমাকে হুমকি দিয়া বলে যে, টাকা না দিলে তোকে বা তোর পরিবারের লোকজনদেরকে যে কোন সময় যে কোন স্থানে সুযোগমতো পাইলে জীবনে শেষ করিয়া ফেলিবো। অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে আরও হুমকি দিয়া বলে যে,

তুই তো পূর্ব সদরদী রাস্তার পাশে ফাঁকা বাড়ীতে বসবাস করিস এবং তোর বাড়ীর পাশে পাটের গুদাম আছে। উক্ত গুদামে আগুন দিয়া তোর বাড়ী জ্বালাইয়া পুড়াইয়া দিবো। পরবর্তীতে ঘটনার বিষয় আমি আমার পরিবারের লোকজনদেরকে জানাই।

অজ্ঞাতনামা ব্যক্তির দ্বারা ভবিষ্যতে আমার বা আমার পরিবারের লোকজনদের বড় ধরণের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় আমি আমার ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে থানায় একটি জিডি করি।

এব্যাপারে অভিযোগের কর্মকর্তা থানার উপপরিদর্শক নাঈম জানান, মহিলা মেম্বারের আবেদনের পর থানায় একটি জিডি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews