1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

করুণ মায়াবী চোখে মায়ার বাঁচার আকুতি

  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

মেধাবী শিক্ষার্থী মায়া (১৫)। জেএসসি পরীক্ষা পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। ইচ্ছা পড়ালেখা শেষ করে দেশের সেবা করবে। কিন্তু সেই ইচ্ছা মায়ার শেষ হতে চলেছে ধীরে ধীরে।সম্প্রতি চিকিৎসক জানিয়েছেন তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। বাঁচতে হলে অন্ততঃ একটি কিডনি প্রতিস্থাপন প্রয়োজন মায়ার।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া মহল্লার মনিরুল ইসলামের মেয়ে মায়া। উল্লাপাড়া এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সে। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিল মায়া খাতুন। সম্প্রতি চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার দুটি কিডনিই অচল হয়ে গেছে বলে রিপোর্ট দিয়েছেন। বর্তমানে তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। মায়ার বাবা বাবা ঢাকায় একটি পোশাক কারখানার কর্মী। তার একার আয়ে চলে সংসার।

মায়ার পরিবারের পক্ষে কিডনি প্রতিস্থাপন সম্ভব নয়। চিকিৎসা নিয়ে মায়া ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ করতে চায়।

মায়া খাতুন জানায়, তার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলম ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট থেকে কিছু অর্থ উঠিয়ে তার চিকিৎসার জন্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মনিরুল ইসলাম জানান, মায়াকে বাঁচাতে মোটা অঙ্কের টাকার প্রয়োজন। কিন্তু তার অভাবের সংসারে এই অর্থের যোগান দেওয়া কোনভাবেই সম্ভব নয়। তিনি তার মেয়েকে বাঁচানোর জন্য দেশের প্রধানমন্ত্রীসহ সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

মায়াকে সহযোগিতা করতে চাইলে ০১৩১৭৭৯৫৯৪৭ নম্বরে হৃদয়বানদের যোগাযোগের অনুরোধ করেছেন মনিরুল ইসলাম। এই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে বলে জানা তিনি। এ ছাড়া
ইসলামী ব্যাংকেও একটি অ্যাকাউন্ট রয়েছে। হিসাব নম্বর ২০৫০৩১৭০১০০০৩৩৪৪০৯।

সুত্র কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews