ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৮৪ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে র্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জ।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো: কাবিল (৩৪)।


র্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রূহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক মো: আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকার আটককৃত ব্যক্তির নিজ বাড়ির ছাদের উপরে অভিযান পরিচালনা করে ৩৮৪ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
এই বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।


Leave a Reply