1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ ঘুরে ভারতে যেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ঘুরে ভারতে যেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী

স্বামীর সঙ্গে বাইকে করে পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে যেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্প্যানিশ নারী।

শনিবার (২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ওই স্প্যানিশ নারী স্বামীর সঙ্গে বাইকে করে এশিয়া ভ্রমণে বের হয়েছিলেন। পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনি। সাত ধর্ষকের মধ্যে শনিবার তিন জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১ মার্চ) বাইকে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন ওই ভুক্তভোগী দম্পতি। পথে হান্সদিহা এলাকায় তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। আর সেখানেই ঘটে এ ঘটনা। এ সময় ওই স্প্যানিশ দম্পতিকে নির্যাতনও করা হয়েছে।

এ বিষয়ে দুমকার পুলিশ সুপার পিতাম্বর সিং খায়েরওয়ার বলেন, বাইকার ওই দম্পতি পশ্চিমবঙ্গ থেকে আসার পর ঝাড়খণ্ডের অঞ্চল দিয়ে নেপালের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় দুমকার কুঞ্জি গ্রামে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করে তারা কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানেই ঘটনাটি ঘটে। রাতে টহল পুলিশ ওই দম্পতিকে সড়কের ওপর থেকে আহত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞদেরও নিয়োগ করা হয়েছে। শুক্রবার রাতেই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। মামলার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই নারী বর্তমানে সরিয়াহাট কমিউনিটি হেলথ সেন্টারের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews