1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতুতে বাস উল্টে নদীতে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১০ জন।বুধবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মালিতে একটি বাস উল্টে সেতু থেকে নদীতে পড়ে তলিয়ে যায়।

এতে বাসটিতে থাকা ৩১ যাত্রী নিহত হয়েছেন। বাসটি মালির কেনিয়েবা শহর থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাচ্ছিল। পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতুতে বাসটি উল্টে নিচে পড়ে যায়। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে মালির এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

মালিতে সড়ক দুর্ঘটনা খুব সাধারণ বিষয়। দেশটির অনেক রাস্তা এবং যানবাহনের অবস্থা বেশ খারাপ। পাশাপাশি ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। চলতি মাসের শুরুতে মালির রাজধানী বামাকো অভিমুখে যাওয়ার সময় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হন। একইসঙ্গে ওই দুর্ঘটনায় ৪৬ জন আহত হয়েছিলেন।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews