1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় গাড়িচাপায় রাজন মাহমুদ মৃধা (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মালয়েশিয়ার চ্যারাস শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, পরিবারের ভাগ্য ফেরাতে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান রাজন।

তিনি মালয়েশিয়ার চ্যারাস শহরে সড়কে শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে কাজ শেষে সড়কের পাশে প্রয়োজনীয় জিনিস গুছাচ্ছিলেন রাজন।

এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে অন্য শ্রমিকরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজনের বাবা জাহাঙ্গীর মৃধা বলেন, আমার আগে আমার ছেলের মৃত্যু হলো। এটা খুবই কষ্টের। সরকার যেন ছেলে রাজনের মরদেহ দ্রুত দেশে পৌঁছে দেয়।

ইউপি সদস্য আনসার মাঝি বলেন, নিহত রাজন মাহমুদের স্বজনরা পরিষদে এসেছিলেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র প্রস্তুত করে তাদেরকে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত রাজনের মরদেহ দেশে আনা হবে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য গণমাধ্যমকে বলেন,

প্রবাসে কেউ মারা গেলে উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে থাকার চেষ্টা করে। রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

সূত্র আরটিভি অনলাইন নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews