1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদের তহাখানায় শাহ নেয়ামতউল্লাহ ঔরস শেষ

  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের তহাখানার মাজার শরীফে হযরত সৈয়দ শাহ নেয়ামতউল্লাহ শাহে ওয়ালী (রহঃ) ২ দিনব্যাপী বার্ষিক ঔরস শেষ হয়েছে। এই সালে সওয়াবে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারো শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদের তহাখানা মাজার প্রাঙ্গণে হযরত সৈয়দ শাহ নেয়ামতউল্লাহ শাহে ওয়ালী (রহঃ) বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনব্যাপী বার্ষিক ইসালে সওয়াব মাজার কমিটি আয়োজন করে।

আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল দুপুরে কোরআনখানী, বাদ আসর মেহমানদের সাথে কুশল বিনিময় ও দোয়া-দরুদ পাঠ, বাদ মাগরিব হালকায়ে যিকির মাহফিল, এশার নামাজের পরপরই তাবারক বিতরণ, রাত্রি হতে ফজরের আযানের পূর্ব পর্যন্ত যিকির ও দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে, শুক্রবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত মরহুমের জীবনীর উপর আলোচনা ও জুম্মার নামাজের পরপরই আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইসালে সওয়াব শেষ হয়।

এছাড়া, বাদ জুম্মা হযরত শাহ্ নেয়ামতুল্লাহ (রহ:) এর ব্যবহৃত কাপড় চোপড় ও জিনিষপত্র দেখানো হয় মুসলল্লিদের।

এ উপলক্ষে সোনামসজিদ এলাকায় বিশাল মেলা বসে, শুক্রবার জুম্মা নামাজের পর সরেজমিনে গিয়ে দেখা মেলে, বাবা-মায়ের হাত ধরে ও কোলে চড়ে মেলায় এসেছে অনেক শিশু।

বেশিরভাগ শিশুদের দেখা গেছে, মেলার ভেতরে রংধনু শিশু পার্ক ও গৌড় শিশু পার্কে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। অনেক শিশুরা আবার খেলনা কিনতে ব্যস্ত।

বেশির ভাগ স্টল ঘুরে দেখা যায়, বাঘ, সাপ, গাড়ি, মোটরসাইকেল, ট্রেন, বাস , ট্রাকসহ বাহারি রঙের পুতুল এসেছে মেলায়। তাই পছন্দসই খেলনা কিনতে শিশুদের ভিড় এই ঔরস মেলায়।

শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন রঙের বেলুনও দেখা গেছে মেলায়। বাহারি ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। খেলা বিক্রেতা মোহাম্মদ আলম বলেন, দোকান খুলেছি তিন দিন হলো। বেচা-বিক্রি ভাল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ছে বলেও জানান বিক্রেতারা।

উল্লেখ্য, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপস্থিতি ও দায়িত্ব পালন ছিলো চোখে পড়ার মতো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews