1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে সাবেক সংসদ সদস্যকে গুলি করে হত্যা 

  • সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

ভারতে সাবেক সংসদ সদস্যকে গুলি করে হত্যা 

ভারতের হরিয়ানায় নাফে সিং রাঠি নামে সাবেক এক সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজনৈতিক দল হরিয়ানা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনডিএল) প্রেসিডেন্ট ছিলেন তিনি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাফে সিংকে বহনকারী গাড়িতে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এতে তিনি ছাড়াও প্রাণ হারান তার সঙ্গে থাকা আরও এক নেতা। সেইসঙ্গে গুরুতর আহত হন আরও দুজন। তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।

আইএনডিএল মিডিয়া সেলের প্রধান রাকেশ সিংয়ের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হরিয়ানার ঝাঝর জেলায় নিজের এসইউভি করে ঘুরতে বেরিয়েছিলেন নাফে সিং রাঠি। সন্ধ্যার দিকে হঠাৎ একটি গাড়িতে করে সাবেক এই লোকসভা সদস্যের গাড়ির সামনে এসে দাঁড়ায় এক বন্দুকধারী। পর মূহুর্তেই বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যান তিনি।

আহতদের দ্রুত নিকটবর্তী ব্রহ্ম শক্তি সঞ্জিবানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, হাসপাতালে পৌঁছানো মাত্রই মৃত্যু হয় নাফে সিং রাঠির। তিনি বাহাদুরগড়ের সংসদ সদস্য ছিলেন।

সেখানেই এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে গেছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এখন সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণই এবং তার কাছের লোক কালা জাথেদিকে এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পত্তির দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

হরিয়ানার রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত ব্যক্তি ছিলেন নাফে সিং। দুইবার রাজ্যটির আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews