বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বায়ান্নোর ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভে অংশ নেন। পরে ছাত্র-জনতার উপর পুলিশ এলোপাথাড়িভাবে গুলি চালালে আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আবদুস সালাম, আবদুল জব্বার শহীদ হন। জাতীয় দিবসে তাদের স্বরন করা হয় এবং ইতিহাস বিকৃত করে বাণিজ্যের বিরোধিতাকারীদের জাতীয় শত্রু বলেছে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ।
বিবৃতিতে জেএসএফ “র পক্ষথেকে হাজী আনোয়ার হোসেন লিটন বলেছেন, প্রিয় মাতৃভাষা বাংলা জাতির জন্য মহাগৌরবের। কেননা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানরা। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য জীবন দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে শুধু বাংলাদেশেই। এই ত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেছে। ফলে শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাদৃত। বাংলা এখন পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। অন্যদিকে ভাষাকে কেন্দ্র করে বিশ্বের মানচিত্রে একটি জাতির অভ্যুদয় হয়েছে, সেই দেশটিও বাংলাদেশ। ভাষা আন্দোলন ও অর্জন বিশ্ব দরবারে জাতিকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।
কিন্তু দু:খজনকভাবে এই অর্জন আজ নানা কারণে ম্লান হয়ে যাচ্ছে। আর তা হচ্ছে এদেশের মানুষ দ্বারাই।খবর বাপসনিউজ।বিবৃতিতে জেএসএফ বলেছে , সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপক মিলে ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসেই তমদ্দুন মজলিস নামে একটি সংগঠন সৃষ্টি করেন, যারা শুরু থেকেই রাষ্ট্রভাষা প্রশ্নে নানারকম সভাসমিতি-আলোচনার আয়োজন করে।গঠিত হয়েছিল একটি ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদও।’ এর নেতারা ১৯৪৮ সালের ১লা ফেব্রুয়ারি পাকিস্তানের শিক্ষমন্ত্রী ফজলুর রহমানের সাথে এক বৈঠক করে ডাকটিকিট-মুদ্রা ইত্যাদিতে বাংলা না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ফজলুর রহমান তাদের আশ্বাস দেন যে এগুলো ঘটেছে ‘নিতান্ত ভুলবশত:।
ঢাকায় ১৯৪৭-এর ৫ই ডিসেম্বর বর্ধমান হাউসে (বর্তমান বাংলা একাডেমি ভবন) বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লিগের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব নেয়া হয় যে উর্দুকে পূর্ব বাংলার সরকারি ভাষা করা হবে না। এ বৈঠকের সময় বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ভবনের সামনে বিক্ষোভও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা।ফলে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ৬-৭ মাস পর জিন্নাহ যখন ঢাকায় আসেন – তখনই রাষ্ট্রভাষা প্রশ্নে পূর্ব পাকিস্তানের শিক্ষিত সমাজ রীতিমত উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়ে উ। অন্যান্য ভাষা সৈনিক, ভাষা শহীদের পরিবারের প্রতিও দারুন অবহেলা করা হচ্ছে।
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যারা নেতৃত্ব দিয়েছেন, ভাষা সংগ্রামে যারা শহীদ হয়েছেন সকলেই ইসলামপন্থী এবং মুসলিম ছিলেন। তৎকালীন পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর হাতে ভাষার দাবিতে প্রথম স্মারকলিপি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃবৃনদ । সেই স্মারকলিপিতে শুধু ভাষার দাবিই পেশ করা হয়নি বরং এই বাংলাদেশের মানুষের বিভিন্ন অধিকার আদায়ের দাবিও তুলে ধরা হয়েছিল। আজ নতুন প্রজন্মকে এদেশের প্রকৃত ইতিহাসকে জানতে দেওয়া হচ্ছে না। ভাষা সৈনিক অলি আহাদের নাম ইতিহাস থেকে মুছে দিয়ে কথিত বায়বীয় কাহিনী জাতিকের শুনানো হচ্ছে। ভাষা সৈনিক আব্দুল মতিনের নাম আজ কোথাও নেই। এমন কি মৃত্যুর পর রাষ্ট্র একটি শোক প্রকাশ করে নাই। এমন ভাষা সৈনিকের নাম গায়েব করা হয়েছে একমাত্র রাজনৈতিক হীন মানসিকতার কারণে।
ভাষা সৈনিকদের আহ্বান ও দাবিকে অবমূল্যায়ন করা হচ্ছে। অন্য দিকে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিজাতীয় সংস্কৃতির আমদানী ও প্রসার করে বাংলা ভাষাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। বিকৃতিকারীরা জেনে বুঝে পরিকল্পিতভাবে ভিনদেশী ভাষার সাথে আমার মায়ের ভাষার সংমিশ্রণ ঘটিয়ে একটি জগাখিচুড়ি ভাষার জন্ম দেওয়ার অপচেষ্টা করছে। নাটক, সিনেমা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। বিদেশী সংস্কৃতির প্রভাবে আগামী প্রজন্মের বিরাট একটি অংশ আজ হিন্দি ভাষায় কথা বলা ও চালচলনে অভ্যস্ত হয়ে উঠছে। এটা জাতির জন্য অশনির সংকেত। এভাবে অপসংস্কৃতির জোয়ার বইতে থাকলে অচিরেই জাতি সত্তার মূল চেতনা হারিয়ে ফেলবে।সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে ভাষা প্রয়োগের ক্ষেত্রে অসচেতনতা কিংবা ইচ্ছা করে ভাষার অপপ্রয়োগ পরিহার করতে হবে।
ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ একটি বই লিখেছেন বাংলাদেশের বামপন্থী রাজনীতিবিদ এবং লেখক বদরুদ্দীন উমর। ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ নামে এ বইতে বদরুদ্দীন উমর বিস্তারিত বর্ণনা করেছেন, সেসময় কীভাবে ছোট বড় অনেক রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠন, আর শিক্ষক-অধ্যাপক-চিন্তাবিদরা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার ব্যাপারে কথা বলতে শুরু করেছিলেন। ঢাকায় ১১ মার্চ বিভিন্ন সরকারি ভবনের সামনে বাংলা ভাষার জন্য বিক্ষোভ হয়, দুজন মন্ত্রীকে পদত্যাগপত্র স্বাক্ষর করতে বাধ্য করেন বিক্ষোভকারীরা, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী মি. নাজিমুদ্দিনকে গণপরিষদ ভবন থেকে বের করে নিতে সেনাবাহিনী ডাকতে হয়েছিল।
পুলিশ যে আন্দোলনকারী নেতাদের গ্রেফতার করে তাদের মধ্যে ছিলেন শামসুল হক, অলি আহাদের মতো অনেকে। বদরুদ্দীন ওমর ও অলি আহাদ সহ অনেকের বক্তব্যে দেখা যায় যার নাম আজ বলা হচ্ছে ৫২ ভাষা আন্দোলনে মুলে ছিলেন , মূলত তিনি কারাগার থেকে মুক্ত হয়ে নিজবাড়িতে ছিলেন তাঁকে রাজপথে পোয়া যায় নাই। যদি তিনি আঁতাত না করতেন তাহলে তৎকালীন সরকার কি করে মুক্তি দিয়েছিলো এই আন্দলোনের সময়। আর মুক্ত হয়ে কেন তিনি আন্দলনে মাঠে ছিলেন না ? এমন অনেক প্রশ্নের আজও কোন উত্তর মিলে নাই।১৯৫২ সালের ২১ ও ২২ শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে রাজপথে মিছিলে নেমে আসে ছাত্র-জনতা।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা।তাদের রক্তে … গুলিতে ঘটনাস্থলেই আবুল বরকত (ঢাবি এর রাষ্ট্রবিজ্ঞান এর মাষ্টার্সের ছাত্র), রফিক উদ্দীন, এবং আব্দুল জব্বার এতে তৎকালীন সরকারের নির্দেশে বিভিন্ন মিছিলে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ বিসর্জন দেন সালাম, বরকত, জব্বার, শফিউল, আউয়ালসহ অসংখ্য মাতৃভাষা প্রেমী নায়করা।
আবুল বরকত:
১৯২৭ সালের ১৬ জুন তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভারতের মুর্শিদাবাদের বাবলা ভরতপুরে জন্মগ্রহণ করেন আবুল বরকত। বাবা মৌলভী শামসুজ্জোহা ওরফে ভুলু মিয়া ও মা হাসিনা বিবির তিন মেয়ে এবং দুই ছেলের মধ্যে বরকত ছিলেন চতুর্থ সন্তান। বরকত বাবলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। পরে ১৯৪৫ সালে তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৪৭ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। দেশ ভাগের সময় ১৯৪৮ সালে তার পরিবার ঢাকাতে চলে আসে। বরকত পরিবারসহ ঢাকার পুরান পল্টনের বিষ্ণু প্রিয়া ভবনে বসবাস করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করেন।
পরে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। ৫২’ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের হয়। সেই মিছিলে তিনি ছিলেন। মিছিলটি কলেজ হোস্টেলের ১২ নং শেডের বারান্দায় এলে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন বরকত। পরে ওই দিন রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হন। ভাষা আন্দোলনে আত্মত্যাগের সম্মানে ২০০০ সালে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার।
আবদুল জব্বার:
১৯১৯ সালের ১৩ আগস্ট ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউপির পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল জব্বার। বাবা হাছেন আলী ও মা সফাতুন্নেসার পাঁচ ছেলে এবং দুই মেয়ের মধ্যে আবদুল জব্বার ছিলেন দ্বিতীয় সন্তান। পেশায় গ্রামীণ কর্মজীবী ছিলেন তিনি। শহীদ হওয়ার আগে আবদুল জব্বার নতুন সংসার জীবন শুরু করেন। তার স্ত্রীর নাম ছিল আমেনা খাতুন। আবদুল জব্বার ও আমেনা দম্পতির ঘরে জন্ম নেয় নূরুল ইসলাম বাদল নামের এক শিশু। বাবা আবদুল জব্বার শহীদের সময় বাদলের বয়স ছিল ১৫ মাস।
ছেলে জন্মের কয়েকদিন পর শাশুড়ির ক্যানসার ধরা পড়ে। শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মেডিকেল কলেজের ছাত্রাবাসে থাকা গফরগাঁয়ের হুরমত আলীর কক্ষে উঠেন তিনি। ভাষা আন্দোলনের একটি মিছিল ২১ শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে এলে জব্বার যোগ দেন। এ সময় পুলিশ গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। ওই দিন রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। এদিকে আবদুল জব্বার তৎকালীন আনসার বাহিনীতে কর্মরত ছিলেন বলে তথ্য পাওয়া যায়। তিনি নিজ গ্রামে আনসার কমান্ডার ছিলেন। তাকেও ভাষা আন্দোলনে আত্মবিসর্জনের সম্মাননা হিসেবে একুশে পদক দেয়া হয়।
রফিক উদ্দিন আহমদ:
১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরের বলধরা ইউপির পারিল গ্রামে জন্মগ্রহণ করেন রফিকউদ্দীন আহমদ। বাবা আবদুল লতিফ ও মা রাফিজা খানমের তিন ছেলে ছিলেন। এর মধ্যে দুরন্ত ও মেধাবী ছিলেন রফিকউদ্দিন আহমদ। দুরন্তপনা দূর ও মেধা কাজে লাগাতে কলকাতার মিত্র ইন্সটিটিউটে ভর্তি করানো হয়। তবে সেখানে মন টেকেনি তার। দেশে ফিরে আসলে বায়রা হাইস্কুলে ভর্তি করানো হয়। সেখান থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। এরপর দেবেন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষ পর্যন্ত লেখাপড়া করেন। পরে ভর্তি হন ঢাকার জগন্নাথ কলেজে।
জগন্নাথ কলেজের ছাত্রাবাসে থাকতেন রফিকউদ্দিন। ২১ শে ফেব্রুয়ারির সকালের মিছিল ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে এলে পুলিশ গুলি চালায়। এতে মিছিলে থাকা রফিক শহীদ হন। শহীদ রফিকউদ্দিনের আত্মবিসর্জনকে সম্মান জানিয়ে ২০০০ সালে মরণোত্তর একুশে পদক দেয়া হয়।রফিক উদ্দিনের ছোট ভাইয়ের নাম খোরশেদ আলম। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
আবদুস সালাম:
১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনীর দাগনভূঞা থানার মাতৃভূঞা ইউপির লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুস সালাম। বাবা মো. ফাজেল মিয়া ও মা দৌলতন নেছার তিন মেয়ে এবং চার ছেলের মধ্যে আবদুস সালাম ছিলেন সবার বড়। তিনি সালাম কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। এরপর তৎকালীন মাতুভূঁই কলিমুল্লাহ মাইনর স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন। তারপর তৎকালীন দাগনভূঁইয়া আতাতুর্ক হাইস্কুলে ভর্তি হন। সেখানে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তবে অভাবের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়।
লেখাপড়া বন্ধ হওয়ার পর কলকাতায় যান সালাম। সেখানে মেটিয়াবুরুজে বড় বোনের স্বামী আবদুল কাদেরের মাধ্যমে কলকাতা বন্দরে কাজ করেন। দেশ ভাগের পর ১৯৪৭ সালে ঢাকায় ফিরে এসে আজিমপুরের ৩৬ বি নং কোয়ার্টারে বসবাস শুরু করেন তিনি। ওই সময় ডাইরেক্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফিসে রেকর্ড কিপার পদে চাকরি করতেন। ৫২’ সালের ২১ শে ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। ওই বছরের ৭ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাতৃভাষা প্রেমিক সালাম শহীদ হন। এ শহীদকে সম্মাননা জানিয়ে ২০০০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার।
শফিউর রহমান:
১৯১৮ সালের ২৪ জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুরের কোন্নগর গ্রামে জন্মগ্রহণ করেন শফিউর রহমান। বাবা মাহবুবুর রহমান ও মা কানেতাতুন্নেসার সন্তান ঢাকার হেমেন্দ্র নাথ রোডে বসবাস করতেন। ছাত্র জীবনে মেধাবী শফিউর কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর চব্বিশ পরগনা সিভিল সাপ্লাই অফিসে কেরানির চাকরিতে যোগ দেন। দেশ ভাগের পর ঢাকা হাইকোর্টে কেরানি পদে যোগদান করেন।
পাশপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাইভেটের ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ২২ শে ফেব্রুয়ারি ঢাকার নওয়াবপুর রোডে ২১শে ফেব্রুয়ারির মিছিলে গুলির প্রতিবাদে মিছিল হয়। সেই মিছিলে যোগ দেন শফিউর। মিছিলটিতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হন। বাংলাদেশ সরকার ভাষা শহীদ শফিউরের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০০০ সালে মরণোত্তর একুশে পদক প্রদান করে।ভাষা শহীদ শফিউর-আকিলা খাতুন দম্পতির শফিকুর রহমান নামের ছেলে ও আসফিয়া খাতুন নামের মেয়ে আছেন। তারা উত্তরা মডেল টাউনে বসবাস করছেন।
আবদুল আউয়াল:
আনুমানিক ১৯৩৪ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করেন আবদুল আউয়াল। বাবা মো. আবদুল হাশেম ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা বলে ধারণা করা হয়। আবদুল আউয়াল পেশায় রিকশাচালক ছিলেন। ভাষা আন্দোলনের জন্য ঢাকার রাজপথ যখন উত্তাল, তখন ঢাকা রেল হাসপাতাল কর্মচারী এলাকায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর মোটর গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি শহীদ হন।
মো. অহিউল্লাহ:
রাজমিস্ত্রি বাবা হাবিবুর রহমানের সঙ্গে শিশু শ্রমিক হিসেবে কাজ করতেন মো. অহিউল্লাহ। ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর তার জন্ম হয় বলে ধারণা করা হয়। ভাষা আন্দোলনের কারণে উত্তাল ঢাকার রাজপথে ২২ শে ফেব্রুয়ারির মিছিলে যোগ দেন শিশু শ্রমিক অহি। মিছিলটি ঢাকার নবাবপুরের বংশাল রোডের মাথায় এলে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। পরে তার লাশটি গুম করা হয়।
অজ্ঞাত বালক:
২১ শে ফেব্রুয়ারির ঘটনার প্রতিবাদে পরদিন ১৪৪ ধারা ভেঙে রাজপথে শোক মিছিল করা হয়। সেই মিছিলে অজ্ঞাত এক বালক অংশ নেন। ওই মিছিলটি ছত্রভঙ করতে তৎকালীন সশস্ত্র বাহিনী ট্রাক চালিয়ে দেয়। এতে অজ্ঞাতনামা বালকটি ট্রাকের চাপায় পড়ে শহীদ হন।
ভাষা শহীদদের সংখ্যা আটজনের পুরো ও আংশিক তথ্য পাওয়া গেছে। তবে পাকিস্তানের নির্বাসিত লেখক লাল খান ভাষা আন্দোলনের সময় ২৬ জন শহীদ হয়েছেন বলে দাবি করেন।১৯৯৮ সালে কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাংলাদেশি প্রথম তখনকার জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন।১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
Leave a Reply