1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম নওয়াজ

  • বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম নওয়াজ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি সাত দশকের বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। পিএমএল-এনের নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। খবর জিও নিউজের।

পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এখানে বাস করে প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষ। মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে মরিয়মের কাঁধে পড়বে পাঞ্জাবের এই বিশাল জনগোষ্ঠির দায়িত্ব।

বুধবার (২১ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত এক বৈঠকে তার দলের পক্ষে ভোট দেওয়ার জনগণকে ধন্যবাদ জানান মরিয়ম নওয়াজ।

তিনি বলেন, আপনাদের আস্থা ও সমর্থনই আমার প্রকৃত সম্পদ।এ সময় ‘সর্বোত্তম উপায়ে’ জনগণের সেবা করার জন্য দোয়া চান তিনি। তার নেতৃত্বে পাঞ্জাব প্রদেশে নতুন যুগের সূচনা হবে বলেও আশাবাদ প্রকাশ করেন মরিয়ম নওয়াজ।প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার এ সম্মান দেশের প্রতিটি মা, মেয়ে ও বোনকে উৎসর্গ করতে চান মরিয়ম।

পাঞ্জাব শাসনের নতুন পরিকল্পনার কথা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেন, সরকার ও দলীয় পর্যায়ে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে, সে জন্য পৃথক একটি রূপরেখা তৈরি করেছে তার দল। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আইনশৃঙ্খলা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য খাতগুলোর ওপর সমান জোর দেওয়ার কথা বলে বলেন পিএমএল-এন নেত্রী।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাঞ্জাবের একটি আসন থেকে জয়লাভ করেন মরিয়ম নওয়াজ। কেন্দ্র ও প্রদেশগুলোয় জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)

ও পিএমএল–এনের টানা কয়েক দিনের আলোচনার পর মঙ্গলবার সমঝোতা হয়। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পিএমএল-এন থেকে মনোনয়ন দেওয়া হয় মরিয়মকে।

সূত্র: আরটিভি অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews