
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের গত ২৯ আগস্ট একজন, ১৬ আগস্ট একজন, ৭ আগস্ট একজন ও ৪ আগস্ট একজন শরীরে এইচআইভি শনাক্ত হয়। এছাড়া গত ৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করে তিনজনের শরীরে এইডস শনাক্ত হয় এবং ৪ সেপ্টেম্বর একজনের শরীরে এইডস্ শনাক্ত হয়।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. আক্তারুজ্জামান বলেন, এইডস আক্রান্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা জনসাধারণের জন্যে একটি সতর্ক বার্তা বা অ্যালার্ম। আক্রান্তদের অনেকেই ভারত এবং বাংলাদেশ বসবাস করেন। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে আটজনের শরীরে এইডস্ শনাক্ত হয়েছে যেটি বিশেষজ্ঞদের কাছে অস্বাভাবিক এবং সতর্কবার্তা বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত এ জেলায় মোট ১৭ জন এইডস্ আক্রান্ত রোগী রয়েছে।

তিনি আরো জানান, যশোর ২৫০ শয্যা হাসপাতালে সরকারিভাবে চিকিৎসার জন্যে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিকেল কলেজে এ সেন্টার আছে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, উদ্বেগজনক হারে বাড়ছে যশোরের এইডস্ রোগীর সংখ্যা। গত ৩৫ দিনে যশোরের ৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছে। তারা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে আমরা জরুরী ভিত্তিতে এইডস্ রোগীদের চিকিৎসা কেন্দ্রের জন্য আবেদন করেছি। খুব দ্রুত আমরা যশোরে এইডস্ রোগীদের চিকিৎসা করবো। তিনি আরো বলেন, সীমান্ত এলাকা হওয়ায় আমরা ঝুঁকিতে আছি বেশি। আমরা দ্রুত পরীক্ষা-নিরিক্ষা বৃদ্ধির ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছি। নিউজ দৈনিক ইনকিলাব

Leave a Reply