চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (১৮ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, বিশেষ অতিথি ছিলেন বারঘরিয়া মেস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
মোহাঃ আব্দুল কাদের জিলানী, ইন্সট্রাক্টর (নন-টেক) এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আফিদা রহমান ইলেকট্রিক, আব্দুল মালেক চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি, দূর্গা চরন রায় চিফ ইন্সট্রাক্টর (নন-টেক), আজিজুর রহমান ইন্সট্রাক্টর (নন-টেক),
মোঃ ওহিদুল ইসলাম চিফ ইন্সট্রাক্টর (নন-টেক), ড. মোঃ আরিফুল আলম চিফ ইন্সট্রাক্টর (টেক) ফুড, দীপ্ত সুন্দর বাছাড় জুনিয়র ইন্সট্রাক্টর (নন-টেক) পদার্থ ও নিরাপত্তা কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.জে.এম মাসুদুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণ, নিবেদিতপ্রাণ ও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ারও আহ্বান জানান। পরে সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

Leave a Reply