1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভারত নতজানু ডামি পররাষ্ট্রনীতির প্রতিবাদ জানিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ) বাংলাদেশ

  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

ভারত নতজানু  ডামি পররাষ্ট্রনীতির   প্রতিবাদ জানিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ) বাংলাদেশ

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ

জেএসএফ  প্রতিষঠাতা হাজী আনোয়ার হোসেন লিটন বলেছে ন,  সীমান্তে হত্যাকাণ্ড ঘটলেই পতাকা বৈঠক হয় দুই দেশের মধ্যে। প্রতিবারই বাংলাদেশ যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে। আর ভারত প্রতিশ্রুতি দেয় সীমান্তে হত্যার সংখ্যা শূন্যে নামিয়ে আনার।

বিএসএফ রাবার বুলেট ব্যবহার করবে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না। বাংলাদেশের মানুষ ভারতের থেকে এমন প্রতিশ্রুতিও শুনেছে অসংখ্যবার। ভারতের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি বারবার দেয়া হলেও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।

এমনকি বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে সাধারন মানুষকে ধরে নিয়ে নির্যাতন ও বিভিন্ন মামলায় আটকে রাখার ঘটনাও কম নয় বিএসএফয়ের।আর সর্বশেষ চলতি বছরে প্রথম সীমান্ত হত্যার শিকার হলেন বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীরই একজন সদস্য।খবর বাপসনিউজ।

আজকে যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যকে উধাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বহুবার গণতন্ত্র হত্যা করেছে। ৭৫ সালে ১১ মিনিটের ব্যবধানে সংসদে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের জনগণ সংঘাতের রাজনীতি চান না। তার সবার শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে রাজনীতি চায়। সত্যিকারের উন্নয়ন চায়। শুধু ঢাকার উন্নয়ন চাননা।

তিনি বলেন, আধুনিক বিশ্বে কোথাও কী আছে যে সীমান্তে শতাধিক  মানুষ গুলিতে মারা যায়? দুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দেশের সীমান্তে সাধারণ মানুষকে গুলি করে মারে? আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।

বাংলাদেশের জনগণ সংঘাতের রাজনীতি চান না। তার সবার শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে রাজনীতি চায়। সত্যিকারের উন্নয়ন চায়। শুধু ঢাকার উন্নয়ন চাননা।

আধুনিক বিশ্বে কোথাও কী আছে যে সীমান্তে হাজার হাজার মানুষ গুলিতে মারা যায়? দুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দেশের সীমান্তে সাধারণ মানুষকে গুলি করে মারে? আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।

সীমান্তের গোলাগুলিতে আমাদের দেশের কয়েকজন নাগরিক নিহত হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কোনো উদ্যোগ নিতে পারেননি।

এর কারণ হলো সরকারের কোমরে জোর নেই। সরকার ভারত, চীন এবং রাশিয়ার সহায়তায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে আছে। শেখ হাসিনা নিজেও বলেন, ভারত নাকি তাদের ক্ষমতায় রেখেছে।

ড. হাছান মাহমুদ দেশের ডলার খরচ করে ভারতের মোদি সরকারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। এদিকে আমাদের সীমান্তে অন্যদেশ থেকে আক্রমণ হচ্ছে, কিন্তু তাদের (পররাষ্ট্র মন্ত্রণালয়) কোনো খবর নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews