1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভেঙে পড়েছে মিয়ানমার সেনা ঐক্য, বাড়ছে আত্মসমর্পণ

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

ভেঙে পড়েছে মিয়ানমার সেনা ঐক্য, বাড়ছে আত্মসমর্পণ

মিয়ানমারে বিদ্রোহী আরাকান আর্মির প্রবল আক্রামণে টিকতে না পেরে দেশটির সেনাবাহিনীতে ঐক্য ভেঙে পড়েছে। অনেকের মনোবল ভেঙে গেছে। এর ফলে বাড়ছে আত্মসমর্পণের ঘটনা।অন্তত ৩০ জনের বেশি সেনার দেওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।

গত বছরের ২৭ অক্টোবর ‌‘১০২৭’ নামে অপারেশন শুরুর পর থেকে গত তিন মাস ধরে আত্মসমর্পণ কিংবা পালিয়ে যাওয়া সেনারা জানান, বিদ্রোহী আক্রমণের ফলে মিয়ানমার সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে। একই সঙ্গে তারা অস্ত্র সংকটেও ভুগছেন। যা তাদের ব্যাপকভাবে আত্মসমর্পণে বাধ্য করছে। এ ছাড়া বিদ্রোহীদের সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সাফল্য কেবল অঞ্চল দখলেই সীমাবদ্ধ নয়, বরং সামরিক জান্তা রক্ষাকারী বাহিনীর সংহতিকেও ক্ষুণ্ন করছে।

এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে দেশব্যাপী হারানো সেনা ঘাঁটতি পূরণ করতে নতুন পদক্ষেপ নিয়েছে জান্তা সরকার। আগামী এপ্রিল থেকে যুবকদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করছে দেশটির সরকার। একইসঙ্গে গত পাঁচ বছরের মধ্যে যারা অবসরে গেছেন, তাদেরও সেনাবাহিনীতে আবার যোগ দিতে হবে।

গত শনিবার জান্তা সরকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের অন্তত দুই বছর বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হবে– এ-সংক্রান্ত একটি আইন ঘোষণা করে।

যা এপ্রিল থেকে কার্যকর হবে।জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, যোগদানের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা করা হবে। প্রতি ধাপে লোক নিয়োগ হবে ৫ হাজার।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews