1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তামিমের ঝোড়ো ইনিংসে বরিশালের বড় পুঁজি

  • বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

তামিমের ঝোড়ো ইনিংসে বরিশালের বড় পুঁজি

বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনেও রানের ফোয়ারার দেখা মিলেছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে ক্যারিশমাটিক শো দেখিয়েছেন বরিশালের দলপতি তামিম ইকবাল। তার ৭১ রানের ঝোড়ো ইনিংস ও শেষ দিকে সাইফউদ্দিনের ক্যামিওতে বড় সংগ্রহ পেয়েছে বরিশাল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল।

বরিশালের হয়ে ইনিংস গোড়াপত্তনে নেমে দারুণ সূচনা করেন অধিনায়ক তামিম ইকবাল ও পাকিস্তান তারকা আহমেদ শেহজাদ। ব্যক্তিগত ২৪ রানে শেহজাদ ফিরলে ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি।এরপর বড় কিছুর আভাস দিয়ে ফেরেন সৌম্য সরকার (২৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৩)।

তবে সতীর্থদের যাওয়া-আসার মিছিলে ৩৪ বলে আক্রমণাত্মক ইনিংস খেলে নিজের ফিফটি তুলে নেন তামিম। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৫ বলে ৭১ রানের মারকাটারি এক ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটার।ব্যাট হাতে নেমে মুশফিক আর মিরাজও উইকেটে থিতু হতে পারেননি। অল্প রানেই ফেরেন এই দুই ব্যাটার।

শেষ দিকে ব্যাট করতে নেমে রাজধানীর দলটির বোলারদের একপ্রকার তুলোবুনো করেন সাইফউদ্দিন। সমান দুটি করে চার ও ছক্কায় ২৩ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন এই অলরাউন্ডার।

অন্যপ্রান্তে ১০ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় তামিম-সৌম্যরা।

বল হাতে ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আলাউদ্দিন বাবু। এ ছাড়া তাসকিন দুটি ও শরিফুল একটি করে উইকেট শিকার করেছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews