1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী সোহাগ হুজুর (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের মধ্যম চর ছান্দিয়া গ্রামের আক্রাম আলী হাজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

সাইপ্রাসে বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে ইউরোকস্ট কোম্পানিতে পাইপ ফিটারের কাজ করতেন। বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের উদ্যোগে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

পরিবার সূত্র জানায়, সোহাগ দেশে থাকাকালীন একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছেন। পরে তিনি বিদেশে পাড়ি জমান। সাইপ্রাসে যাওয়ার কিছুদিন আগে বিয়ে করেন।

সোহাগের বাবা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সোহাগের শেষবার কথা হয়েছিল। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews