1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নে নিরব (১৭) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিরব মধ্য কামারগাঁও এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। সে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্বজনদের অভিযোগ, বিদ্যালয়ে ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভাগ্যকূল ইউনিয়নের কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল।

ওই অনুষ্ঠানে গিয়েছিল নিরব ও তার বন্ধু সাব্বিরসহ কয়েকজন। অনুষ্ঠানে এক ছাত্রীকে কয়েকজন ইভটিজিং করলে প্রতিবাদ করে নিরব ও তার বন্ধুরা। এনিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীমাংসার কথা বলেন।

এর জের ধরে আজ কামারগাঁও এলাকায় বিদ্যালয়ের পাশে অবস্থানকালে বাঘড়া এলাকা থেকে প্রতিপক্ষ ১০-১৫ জন যুবক নিরবের ওপর হামলা চালায়। তারা কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়বীর গণমাধ্যমকে বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews