1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পাঁচ মেরিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার তাদের বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেরিন কর্পস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে,

সেনারা সিএইচ-৫৩ই সুপার স্ট্যালন হেলিকপ্টারে নেভাডার ক্রিক বিমান ঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেটির খোঁজে তল্লাশি অভিযোন শুরু হয় এবং মেরিন্স ও স্থানীয় প্রশাসন সেটির ক্রুদের দেহাংশ খুঁজে পায়।

নিহত সেনাসদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, আগে তাদের পরিবারের সদস্যদের এ বিষয় অবহিত করা হবে। তারপর নিহত সেনাদের নাম প্রকাশ করা হবে।খবর বাপসনিঊজ।

হেলিকপ্টারটি লাস ভেগাস থেকে ৬০ কিলোমিটার দূরে নেভাডার একটি বিমানঘাঁটি থেকে মঙ্গলবার রাতে রওয়ানা হয় এবং পথে বৃষ্টি ও তুষার ঝড়ের কবলে পড়ে। রওয়ানা হওয়ার আট ঘণ্টা পর সেটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

তবে হেলিকপ্টারটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেনাদের মৃত্যুর খবর শোনার পর তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “আমি তাদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের পাঁচজন সেরা যোদ্ধাকে হারানোয় দুঃখ প্রকাশ করছি।”

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের নভেম্বরে জাপানে একটি সামরিক ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হন।সেই একই মাসে ভূমধ্যসাগরে অনুশীলন চলার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হন।

অন্যদিকে আগস্টে অস্ট্রেলিয়ায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা প্রাণ হারান।অপরদিকে এপ্রিলে অনুশীলন শেষে ফেরার সময় একটি প্রত্যন্ত অঞ্চলে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews