চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডাচ্-বাংলা বাংক এজেন্ট ব্যাংকিং রামচন্দ্রপুহাট আউটলেট এর উদ্যোগে ব্যাংকিং আলোচনা ও হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট মুক্ত মঞ্চে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
রানিহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ডাচ্-বাংলা ব্যংক এর রাজশাহী রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আবু জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, রাজশাহী রিজিওন ম্যানেজার এস এম শহিদুল ইসলাম (রকেট), সিনিয়র এরিয়া ম্যানেজার হীরেন্দ্রনাথ প্রামানিক (রকেট), চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক, চাঁপাইনবাবগঞ্জ সেলস ম্যানেজার সাইদুর রহমান ।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ নূহু, সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ন কবির, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলম হোসেন, আলহাজ্ব তোহরুল ইসলাম (বাবু) প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-রামচন্দ্রপুরহাট আউটলেট মালিক বেবি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ নাইমুল হক।
সভা শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা শীতার্ত নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন।
Leave a Reply