1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গ্রেটার সিলেট ইউকে মৌলভীবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃগ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে এ’বছর সিলেট বিভাগের ৪ টি জেলায় ১ হাজার সুবিধাবঞ্চিত নিডি “শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার (কম্বল) বিতরণ করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন শেখ নুরুল ইসলাম ।এই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৪,রবিবার,মৌলভীবাজার ক্লাবে ২’শত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো – কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ এর সভাপতিত্বে এবং বিআইএস মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মিসবাহুর রহমান।
এই মহতি পোগ্রাম চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মকিস মনসুর।
শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব, বাসস মৌলভীবাজার জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমেদ,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার সেবা প্রাইভেট ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল খান, ইউকে ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল মনসুর, প্রবাসী আহমদ আলী জিবু, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ট্রেজারার মুজিব মনসুর, সাবেক ইউপি মেম্বার লিপন মিয়া, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি কামাল মনসুর,
ও মৌলভীবাজার আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম,ও যুবসংগঠক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান গ্রেটার সিলেট ইউকের এই ধরনের মানবিক উদ্দোগের ভূয়শী প্রশংসা করে বলেন, আপনাদের সংগঠনের আগামী দিনের পথচলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব শুধু এই প্রজেক্ট নয় আগামীতে আমাদের সংগঠন এর পক্ষ থেকে আরও মানবিক প্রজেক্ট আমরা নিয়ে আসবো এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
বৃটেন থেকে টেলিকনফারেন্সে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মকিস মনসুর বলেন প্রবাসীদের দাবি দাওয়া বাস্তবায়নে সরকারের সাথে লবিং করা এবং গ্রেটার সিলেট তথা বাংলাদেশে মানবতার কল্যাণে ও বৃটেনের কমিউনিটির উন্নয়নে ঐক্যের বন্ধনে কাজ করার দীপ্ত শপথে গঠিত গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে সিলেট বিভাগের ৪ টি জেলায় ১ হাজার “শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার (কম্বল) বিতরণ করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজারে ২ শত শীতার্ত মানুষের মধ্যে
কম্বল বিতরণ করা হয়েছে। পযার্য়ক্রমে অন্যান্য জেলায় ও বিতরন করা হবে এতে সবার সহযোগিতা কামনা করেছেন।
সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো – কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ আজকের এই মহতি পোগ্রাম বাস্তবায়নে
বাংলাদেশ টিম সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
[5:17 pm, 06/02/2024] sharafat vay: ফেলে আসা সেই জীবন-লেখক : মুহম্মদ আজিজুল হক, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত-বহুবছর পরে এই তো সেদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি এলাকায় গিয়েছিলাম একটি প্রয়োজনে। চতুর্দিকে দৃষ্টি মেলে দেখতেই অতীতস্মৃতিকাতরতায় পেয়ে বসলো আমাকে। এই সেই প্রিয় Alma Mater যেখানে প্রায় অর্ধশতাব্দীকাল পূর্বে আমরা পড়ালেখা কোরেছি। আমরা, অর্থাৎ আমার সহপাঠী-সহপাঠিনীগণ ও আমি। আমরা ১৯৭৪-এর সেপ্টেম্বর থেকে ১৯৮০-র মার্চ পর্যন্ত (যদি ভুল না কোরে থাকি) এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী ছিলাম। ভাবলাম, হাতে যখন আধাঘন্টাখানেক সময় আছে তখন কালের আবর্তনের মাঝে নিজের হারিয়ে যাওয়া স্মৃতি হাতড়িয়ে সময়টা কাটাই।
বিশ্ববিদ্যালয় খোলা ছিল। লাঞ্চব্রেক চলছিল। তাই ছাত্রছাত্রীদের পদচারণায়, তাদের আলাপনে ও কলগুঞ্জনে মুখর ছিল কলাভবনের বহিরাঙ্গনটি, বিশেষ কোরে লাইব্রেরীর সম্মুখের অস্থায়ী ফুডষ্টল, কলাভবনের ক্যাফেটেরিয়া (আমাদের সময়ে এটি ছিল না) ও মধুর ক্যান্টিন এলাকা জুড়ে। ছোট এ ফুডষ্টলটিতে বেশ সস্তায় মুখরোচক খাবার মেলে। যেমন, চিকেন ভুনা খিচুড়ি ৩৫ টাকা, ফ্রাইড চিকেন এন্ড রাইস ৩৫ টাকা, ফ্রাইড চিকেন ১০ টাকা, স্যান্ডুইস ২৫ টাকা, আদা রঙ চা ৫ টাকা, ইত্যাদি। ওখানেই লক্ষ্য কোরলাম ছাত্র-ছাত্রীদের ভিড়টা নিবিড়। কলাভবনের ক্যাফেটেরিয়ায় তুলনামূলকভাবে ভিড় ছিল কম। মধুর ক্যান্টিন-বিল্ডিংটি সংস্কার করা হয়েছে সুচারুরূপে; তবে ভেতরের দু’একটি টেবিল ব্যতীত বাকি সব টেবিল ছিল ফাঁকা।
লাইব্রেরীর দিকে দৃষ্টিপাত কোরতেই দেখি ও আমায় হাতছানি দিয়ে ডাকছে। তা উপেক্ষা করার সাধ্য ছিল না আমার। ভেতরে গেলাম। নীচের তলার স্টাডি হলটি ঘুরে ফিরে দেখলাম। সংযুক্ত বিশাল পুস্তক-সংরক্ষণ হলটিও দেখলাম। আমাদের সময়ে এটির অস্তিত্ব ছিল না। সিঁড়ি বেয়ে এবার দোতলায় যেতে উদ্যত হলেই দ্বাররক্ষক বাধা দিল। পরিচয় দেবার পর অনুমতি মিললো। ওপরের স্টাডি হলে ঢুকেই আবেগাপ্লুত হলাম। প্রায় ছয় বছরের ভার্সিটি জীবনে (আমরা সেশন জ্যামের শিকার ছিলাম) কত শত ঘন্টা যে কাটিয়েছি ঐ হলে তার কোনো ইয়ত্তা নেই। এখন আমরা ওখানে অবাঞ্ছিত। ঢুকতে হলে অনুমতি নিতে হয়। এই তো জীবন! কালের নিষ্ঠুর স্রোত মানুষকে সব জায়গা থেকে অপসারণ করে ভাসিয়ে নেয়। আমাদের স্থলে এখন ওখানে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা জ্ঞানের সাধনায় নীরব। তাদের মনোযোগ যাতে বিঘ্নিত না হয়, তাই দ্রুত সেখান থেকে চলে এলাম।
কলাভবনের সামনের সবুজ ঘাসের গালিচাবৃত আইল্যান্ডটিকে আরো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা চোখে পড়লো। ভবনের সামনের প্রধান সড়কের পাশে মেইন গেইটটি নতুনভাবে নির্মিত হয়েছে। পুরনো গেইটের একটি পিলারের গায়ে বসানো একটি ফলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি অমিয় বাণীটি উৎকীর্ণ ছিলঃ “তুমিই হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়; সূর্যসম রাঙিয়ে দেবে শেষ জীবনে দিগ্বিদিক।” বর্তমান গেইটে সেই সুধাময় বাণীটি আমার চোখে পড়ে নি। আমার ভুলও হতে পারে। আমি খুব তাড়াহুড়ো কোরে সবকিছু দেখছিলাম। মেইন গেইটের সামান্য ভেতরে চারটি দন্ডায়মান আয়তাকার কংক্রীট স্লাবে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাঁরা শহীদ হয়েছিলেন তাঁদের নামসহ পোরট্রেইট খচিত হয়েছে।
মেইন গেইটে দাঁড়িয়ে কলাভবনের দিকে তাকালে সর্ববামে চোখে পড়ে সেই বটগাছটি যেটা আমাদের সময়ে খুব ছোট ছিল। আজ সেটি প্রকান্ড সব ডালপালা ও পত্রপল্লব নিয়ে একটি মহীরুহে পরিণত হয়েছে। বহুবছর ধরে ডাকসু নির্বাচন হচ্ছে না এবং সম্প্রতি জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হয়ে গেছে। তাই বোধকরি ঐ বটবৃক্ষটির নীচে কোনো জটলা দেখলাম না। কোনো পোস্টার বা ব্যানারও নেই। ভবনের সম্মুখভাগে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের সময়ে তিলে তিলে নির্মিত ভাস্কর্য “অপরাজেয় বাংলা”। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে এটি দাঁড়িয়ে থাকবে মুক্ত আকাশের নীচে এমনি কোরে হাজার বছর।
কলাভবনের সর্বপশ্চিমের ফটক দিয়ে ভবনে প্রবেশ করলাম। ১৯৭১ সালের ০২ মার্চ ঐ ফটকটির ছাদেই সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ‘চার খলিফা’ নামে খ্যাত তৎকালীন চার ছাত্রনেতার একজন আ স ম আবদুর রব। সেই পতাকার লাল বৃত্তের মাঝে হলুদ রংয়ে বাংলাদেশের মানচিত্র সন্নিবেশিত ছিল। পরবর্তীকালে, ১৯৭২ সালের শুরুতে জাতীয় পতাকা হতে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়।
সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দ্রুতই পৌঁছে গেলাম আমাদের হৃদয়ে সযত্নে লালিত আমাদের সেই প্রিয় ইংরেজী বিভাগে। লাঞ্চব্রেক থাকাতে কলাভবনের সকল বারান্দা ছিল কার্যত জনশূন্য। কোনো শিক্ষক বা শিক্ষার্থীর সঙ্গেই দেখা হলো না। কেবলমাত্র, ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরীতে ঢুকে দু’তিনজন ছাত্র-ছাত্রীকে অধ্যয়নরত দেখলাম। ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কক্ষটির দরোজার মাথায় দেয়ালে একটি নেইমপ্লেইটে লেখাঃ Chairperson, Zerin Alam, Department of English। চেয়ারপারসনের নামের পূর্বে Prof. বা Dr. এসব কিছু নেই। নেইমপ্লেইটটি একটু স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ বলে প্রতীয়মান হলো।
ডিপার্টমেন্টের বারান্দার ধার ঘেঁষে অসংখ্য টবে ইনডোর প্লান্টস। আমাদের সময়ে এগুলি ছিল না। থাকলেও খুব চোখে পড়ার মতো সংখ্যায় ছিল না। আমরা বারান্দার পাশে ক্ষুদ্র ক্ষুদ্র দলে দাঁড়িয়ে গল্প কোরতাম বা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা কোরতাম। নির্জন বারান্দা দিয়ে চলতে চলতে আমার মানসপটে মুহূর্তে ফুটে উঠলো আমার সহপাঠী-সহপাঠিনীদের মুখ। স্মৃতির বাতায়নে উঁকি দিল আমাদের সহপাঠীদের মাঝে কয়েকটি ব্যর্থ প্রেমের নায়কদের মুখও। যেসব প্রেমের অধিকাংশ ছিল হয় একপেশে নতুবা অব্যক্ত। কিন্তু সেই অব্যক্ত প্রেমের অদৃশ্য অনলের নির্মম দহনে আমার সহপাঠী-নায়কেরা দগ্ধ হয়েছে সুদীর্ঘকাল; প্রণয়গুলোর কোনোটাই পরিণয়ে গড়ালো না তাই।
দোতলা থেকে নেমে কলাভবনের পশ্চাদদ্বার দিয়ে বের হয়ে চোখ পড়লো IBA ভবনের দিকে। বামদিকে যেটা অতীতে ছিল NIPA ভবন সেটি এখন কী হিসেবে ব্যবহৃত হচ্ছে জানতে পেলাম না। তবে ভবনটির একটি জায়গায় দেয়ালে স্থাপিত একটি ফলকে লেখা ‘SIRAJUL ISLAM LECTURE HALL’। নামের মধ্যে ‘CHOWDHURY’ না থাকায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক Sirajul Islam Chowdhury স্যারের নামানুসারে নামকরণ করা হয়েছে কিনা বুঝতে পারিনি।
মধুর ক্যান্টিনের সামান্য পূবে অবস্থিত সামাজিক বিজ্ঞান অনুষদ; একটি সুরম্য বহুতল ভবনে। এটি এই প্রথম দেখলাম। অন্য একটি স্থাপনা সম্পর্কে কয়েকটি ছেলেমেয়ের কাছে জানতে চাইলে তারা আমাকে প্রশ্ন করলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কিনা। আমার হ্যাঁ-সূচক জবাব শুনে তারা জিজ্ঞেস করলো কোন ডিপার্টমেন্টে। জবাবে ইংলিশ ডিপার্টমেন্ট বলতেই তারা প্রায় সমস্বরে বলে উঠলো, “You must have been a brilliant student, we see!” আমি বললাম, “Not really”। তাদের আরো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে বলতে হলো আমি BCS (Foreign Affairs)-এর একজন অফিসার ছিলাম। এখন অবসরপ্রাপ্ত। তারা হৈচৈ কোরে উঠে জিজ্ঞেস করলো কিভাবে প্রস্তুতি নিলে বিসিএস পরীক্ষায় ভালো করা যায়। আমি সংক্ষেপে তাদেরকে আমার পরামর্শ দিলাম।
ঘড়ির কাঁটা বার বার জানান দিচ্ছিল যে ফিরতে হবে। তাই খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আমার প্রিয় হলের (মুহসীন হল)দিকে পা ফেরানো হলো না। কিন্তু মনের গভীরে একটি সূক্ষ্ম বেদনা নিয়ে গাড়িতে উঠে ভাবলাম, এমনই আর একটা দিনে আমরা সব সহপাঠী-সহপাঠিনীরা একত্রে এখানে এসে একটি দুপুর কাটাই না কেন; আমাদের সকলের এই প্রিয় স্মৃতিময় মায়াময় ক্যাম্পাসে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews