1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বদেশ মিয়ানমার ফিরতে চাই’/প্রত্যাবাসন দাবিতে রোহিঙ্গাদের বিশাল সমাবেশ

  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্বদেশ মিয়ানমার ফিরতে চাই’/

প্রত্যাবাসন দাবিতে রোহিঙ্গাদের বিশাল সমাবেশ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার,অফিস:

স্বদেশে ফেরার দাবী জানিয়ে আবারও বিশাল সমাবেশের আয়োজন করেছে আশ্রিত রোহিঙ্গারা। উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করা হাজার হাজার রোহিঙ্গা দলে দলে লম্বাশিয়া ক্যাম্পে যোগদান করে। তাদের দাবি-জাতিসংঘের মধ্যস্থতায় দ্রুতসময়ের মধ্যে যেন তাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা হয়।

এজন্য প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করতে হবে। তা নাহলে তারা স্বেচ্ছায় মিয়ানমারের উদ্দেশে যাত্রা করার হুঁশিয়ারি দেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে জড়ো হতে থাকে আশপাশের ক্যাম্পে রোহিঙ্গারা। সবার পরনে ছিল সাদা শার্ট ও লুঙ্গি। সকাল ৯টার দিকে শুরু হয় সমাবেশ। তিন ঘণ্টার সমাবেশ শেষে মোনাজাত করা হয়। এ সময় আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানায় রোহিঙ্গারা।

মিয়ানমারে চলমান জান্তা ও বিদ্রোহীদের সংঘাতের বিষয়টিও সমাবেশে উঠে এসেছে। এই সংঘাত থেকে আর কোনো রোহিঙ্গা যেন ধৈর্যহারা হয়ে নিজ দেশ ছেড়ে না যায়-সেজন্য আহ্বান জানানো হয়েছে।

আয়োজক সূত্র জানায়, সমাবেশে উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্প থেকে রোহিঙ্গারা মিলিত হয়েছে। তাদের মধ্যে সাধারণ রোহিঙ্গা ছাড়াও ছিল ক্যাম্পের হেড মাঝি, সাব মাঝি, ধর্মীয় নেতা ও নারীরা।

প্রত্যাবাসন দাবিতে রোহিঙ্গাদের এত বড় সমাবেশ করতে দেখা গেছে গত বছরের ২৫ আগস্ট। একযোগে উখিয়া ও টেকনাফের ১৭টি ক্যাম্পে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

এবার সমাবেশ থেকে একযোগে রোহিঙ্গাদের স্লোগান ছিল-অনেক হয়েছে আর নয়, এবার স্বদেশ মিয়ানমারে ফিরতে চাই।নিরাপত্তার স্বার্থে সমাবেশস্থলের প্রবেশদ্বারে অবস্থান করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্যাম্প-১৩-এর বাসিন্দা ছলিম উল্লাহ বলেন, ‘আমাদের দেশ আছে। মিয়ানমারের আরাকান আমাদের দেশ। আমরা দেশে ফিরে যেতে চাই।

ক্যাম্প-২৬-এর বাসিন্দা মো. হাবিব বলেন, ‘এক বছর দুই বছর করে ৭ বছর পার করছি পরদেশে। এখানে আর থাকতে চাই না, নিজেদের অধিকার নিয়ে স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে চাই।’

রোহিঙ্গাদের নিয়ে কাজ করা সংগঠন আরওএফডিএমএনআরসির সংগঠক সৈয়দ উল্লাহ বলেন, ‘মিয়ানমারের আরাকানে আমাদের যারা আত্মীয়স্বজন,

মা-বাবা ও ভাই-বোন আছে, তাদের ওপর অনেক নির্যাতন হচ্ছে। তাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন কোনো দিনও দেশ ছেড়ে চলে না আসে।

আরওএফডিএমএনআরসির প্রতিষ্ঠাতা মো. কামাল হোসাইন বলেন, ‘সমাবেশে মা-বাবা, ভাই-বোন যারা এসেছে-তাদের দায়িত্ব যদি যুবকরা কাঁধে নেয়, তাহলে এক বছরের মধ্যে আমাদের দেশে আমরা ফিরে যেতে পারব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews