1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

  • বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র  প্রতিনিধি যুক্তরাষ্ট্র :

টেসলা ও টুইটারের কর্ণধার ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী এখন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বর্তমানে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার মোট ২০৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক। মার্কিন ব্যবসায়িক সাময়িকী ফোর্বসের বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ফরাসি বিলাসবহুল শৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ট। শুক্রবার আর্নল্টের নেট সম্পদ টেসলার সিইওর মাস্কের ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে আর্নল্টের সম্পদের ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বাড়লেও মাস্কের ১৮ বিলিয়ন ডলারের বেশি কমেছে।

   ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

ফোর্বস তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি অর্থাৎ তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।

ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি রয়েছেন তালিকার ১৬তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার।         

 ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর মধ্যে রয়েছেন :

  ১। বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (২০৭.৬ বিলিয়ন ডলার);

২। ইলন মাস্ক (২০৪.৭ বিলিয়ন ডলার);

৩। জেফ বেজোস (১৮১.৩ বিলিয়ন ডলার);

৪। ল্যারি এলিসন (১৪২.২ বিলিয়ন ডলার);

৫। মার্ক জাকারবার্গ (১৩৯.১ বিলিয়ন);

৬। ওয়ারেন বাফেট (১২৭.২ বিলিয়ন ডলার);

৭। ল্যারি পেজ (১২৭.১ বিলিয়ন ডলার);

৮। বিল গেটস (১২২.৯ বিলিয়ন ডলার);

৯। সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন ডলার) এবং

১০। স্টিভ বলমার (১১৮.৮ বিলিয়ন ডলার)।

তবে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স বলছে, মাস্ক এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১৯৯ বিলিয়ন ডলার। এই তালিকায় ১৮৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ইলন মাস্কের পরেই রয়েছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আর ১৮৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews