1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চিকিৎসকের বেশে হাসপাতালে ইসরায়েলি হামলা

  • বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

চিকিৎসকের বেশে হাসপাতালে ইসরায়েলি হামলা

চিকিৎসক, নার্স ও বেসামরিক মানুষের বেশে পশ্চিম তীরের জেনিন শহরের হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ হামলা চালানো হয়। হামলায় দুই ভাইসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আলজাজিরা ও আনাদোলু এজেন্সির।

হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ইসরাইলি বাহিনীর ১০-১২ জন ছদ্মবেশে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়েছে। তাদের মধ্যে তিনজন নারীর বেশে আর দু’জন ছিল চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের ভিতরে গুলি করছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা হাসপাতালে তিন ফিলিস্তিনিকে গুপ্তহত্যা করেছে।

এদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়, নতুন যুদ্ধবিরতির বিষয়ে বৈঠক হতে পারে। তবে যে শর্তের ভিত্তিতে বৈঠক হবে, তা নিবিড়ভাবে খতিয়ে দেখছেন হামাস নেতারা।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে উদ্ধৃত করে ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা এবং সব দখলদার সেনা প্রত্যাহার চান তারা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলার পর থেকে দেশটির নির্বিচার হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews