1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা-পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা-পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যু্ক্তরাষ্ট্র :

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।খবর বাপসনিউজ।

আমেরিকা এই পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে তিন গুণ শক্তিশালী।

আমেরিকার সেনা সদর দপ্তর পেন্টাগনের গোপন নথির বরাত দিয়ে শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের অবসান হয়। স্নায়ুযুদ্ধ ঘিরে মস্কোর তরফ থেকে হুমকির অবসান হলে ২০০৮ সালে ব্রিটেন থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেয় ওয়াশিংটন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তেজনা চরমে পৌঁছায়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো তৎপরতা জোরদার করে। সামরিক ব্যয় কয়েক গুণ বাড়িয়ে দেয় ইউরোপ ও আমেরিকা। একই সঙ্গে বিভিন্ন পারমাণবিক কেন্দ্র আধুনিকায়নের দিকে মনোযোগ দেয় তারা। এরই অংশ হিসেবে ব্রিটেনে ফিরছে মার্কিন পারমাণবিক বোমা।

টেলিগ্রাফ বলছে, যুক্তরাজ্যের সাফোকের বিমানঘাঁটি আরএএফ লেকেনহেথে পারমাণবিক বোমা মোতায়েন করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ জন্য সেখানে নতুন অবকাঠামো নির্মাণের চুক্তি করেছে। এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলেছে তার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী।

এর আগে স্নায়ুযুদ্ধের সময় এই ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করেছিল মার্কিন সরকার।উল্লেখ্য, মার্কিন পারমাণবিক বোমা মোতায়েনের পরিকল্পনা ভালোভাবে নেয়নি রাশিয়া। তারা বলছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে উসকানি হিসেবে দেখবে মস্কো। একই সঙ্গে তা মোকাবিলায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews