1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের সরাবে না!

  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের সরিয়ে নেয়ার জন্য ভারতকে অনুরোধ করেছে দেশটির সরকার। কিন্তু সেনাসদস্যদের সরানোর ব্যাপারে ভারতের নরেন্দ্র মোদি সরকার এখনো কোনো নির্দেশ দেয়নি। বৃহস্পতিবার এমনই জানালেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

মালদ্বীপ বিতর্ক শুরু হওয়ার পর পরই মালদ্বীপ থেকে সেনাসদস্যদের সরানোর ‘অনুরোধ’ জানিয়েছিল ওই দেশের মোহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকার। এ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়।

চলতি মা‌সেই চীন সফর থেকে ফিরে মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু, নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনাসদস্যদের সরানোর ব্যাপারে সময় ‘বেঁধে’ দেন। তার সরকার জানায়, মালদ্বীপে কোনো ভারতীয় সেনাসদস্য থাকতে পারবে না। ১৫ মার্চের মধ্যে সবাইকে সরতে হবে।

মুইজ্জু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। তবে এ ব্যাপারে কোনো রফাসূত্র বের হয়নি। ফলে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মালদ্বীপ সরকারের ঘোষণার পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

তবে এ ব্যাপারে মোদি সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ভারতীয় নৌবাহিনীর কাছে যেকোনো ‘সরকারি’ নির্দেশ আসেনি, তা স্পষ্ট করলেন অ্যাডমিরাল হরি কুমার। সিএনএন-নিউজ ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা নির্দেশের জন্য অপেক্ষা করছি।’ এর পরই নৌবাহিনী প্রধান বুঝিয়ে দেন যে সেনাসদস্যদের প্রত্যাহারের ব্যাপারে কেন্দ্রীয় সরকার ‘সত্যিই’ কোনো রকম যোগাযোগ করেনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews