1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালিতে স্বর্ণের খনির টানেল ধস, নিহত ৭৩

  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

মালিতে স্বর্ণের খনির টানেল ধস, নিহত ৭৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনির টানেল ধসে পড়ে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন মালিতে একটি স্বর্ণের খনিতে টানেল ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়েছিল। তখন চারপাশটা কাঁপতে শুরু করেছিল।

বিশ্বের অন্যতম স্বর্ণ রপ্তানিকারক দেশ মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। কারণ, বেশির ভাগ খনি শ্রমিক স্বর্ণ খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে কাজ করে থাকেন।

মালির খনিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি। অননুমোদিত টানেল খননের বিরুদ্ধে খনি শ্রমিকদের দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু তাদের সেই পরামর্শ ‘অকার্যকর’ হয়েছে।

তিনি জানান, মন্ত্রণালয় এই ঘটনার আরও তদন্ত করবে এবং বৃহস্পতিবার ওই এলাকায় একটি দল পাঠাবে।

তবে স্বর্ণ খনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদিবে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি স্বর্ণের খনি শ্রমিক ছিল। অনুসন্ধান এখন শেষ। আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।’

গত ১৯ জানুয়ারি মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়ে। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মৃতের সংখ্যা জানা সম্ভব হয়নি।

এদিকে দেশটির সরকার ক্ষতিগ্রস্ত পরিবার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। এ ছাড়া খনির স্থানগুলোর কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে নিরাপত্তার বিধানগুলো মেনে চলতে এবং শুধু স্বর্ণের প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতেও বলা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews