যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের চাপায় তিন বছরের শিশু মাহিম হোসেন নিহত হয়েছে। বুধবার সকালে ঝিকরগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত মাহিম হোসেন পিতা আলামিন হোসেন মালেশিয়া প্রবাসী।
নিহত মাহিমের প্রতিবেশী শাহজামাল বলেন, মাহিম রাস্তায় খেলছিল। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে বুকে ও মাথায় আঘাত প্রায়। স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। যশোর সদর হাসপাতাল হতে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা রেফার্ড করলে পথিমধ্যে মাহিম মারা যায়।
ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের রবিউল হোসেনের ছেলে বিপুল হোসেন (৩০) বর্তমানে ইজিবাইকসহ পলাতক আছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply