1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

  • মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 

নওগাঁর ওপর দিয়ে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। মাঘের শীতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে বদলগাছী আবহাওয়া অফিস। গতকাল জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল।

এদিকে রাত ও দিনের তাপমাত্রার পরিবর্তন দেখা দেওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে।

গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গতদিনের তুলনায় আজকের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইয়ে যাচ্ছে। এছাড়া জেলায় তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী জেলায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা অনুযায়ী আজকের

তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি হওয়ায় জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews