1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিপিএলের সিলেট পর্বের টিকিটমূল্য প্রকাশ

  • মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

বিপিএলের সিলেট পর্বের টিকিটমূল্য প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দামামা ইতোমধ্যেই বেজে উঠেছে। হোম অব ক্রিকেট মিরপুরে ৪ ম্যাচ-ডে শেষে দুটি পাতার এক কুঁড়ির শহর সিলেটে যাবে বিপিএল।

দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কোনো কমতি নেই সিলেটের দর্শকদের। এবার সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাত্র ২০০ টাকা খরচ করেই বিপিএলের ম্যাচ দেখতে পারবেন সিলেটের সমর্থকরা। আর এক টিকিটেই উপভোগ করা যাবে দিনের দুটি ম্যাচ। এই মূল্যে ওয়েস্টার্ন গ্যালারি এবং অনিন্দ্য সুন্দর গ্রিন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা যাবে।

এ ছাড়া ইস্টার্ন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন দর্শকরা।

আগামী ২৪ জানুয়ারি থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়াম থেকে সশরীরে কেনা যাবে টিকিট। এ ছাড়া একইদিন থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কেনার পর তা জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

আগামী ২৬ জানুয়ারি খুলনা ও রংপুরের ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে। এ ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ স্বাগতিক সিলেট। এরপর ২৭ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মোকাবিলা করবে দুর্দান্ত ঢাকা। আগামী ৩ ফেব্রুয়ারি

ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে ইতি ঘটবে সিলেট পর্বের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ আয়োজিত হবে।

সূত্র : অনলাইন নিউজ ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews