1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবশেষে আদালতে যেতে হলো নুসরাতকে

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

অবশেষে আদালতে যেতে হলো নুসরাতকে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বর্তমানে কাজের চেয়ে নানান কাণ্ডেই বেশি খবরের শিরোনামে থাকেন তিনি। এবার আদালতে যেতে হলো এই অভিনেত্রীকে।

দীর্ঘদিন ধরেই ফ্ল্যাট প্রতারণা-কাণ্ডে নাম জড়িয়েছে নুসরাতের। অবশেষে শনিবার (২০ জানুয়ারি) আলিপুর আদালতে হাজির হলেন তিনি। এর আগে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলব জানালে তাদের দপ্তরেও হাজির হয়েছিলেন নুসরাত।

তবে পরবর্তী সময়ে নুসরাতকে আলিপুরের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও সেখানে হাজির না হয়ে জেলা জজ আদালতে আবেদন করেন এই অভিনেত্রী।

কিন্তু জজ আদালত তখন আদালতের নির্দেশ বহাল রেখে তাকে আলিপুরের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে তারই প্রেক্ষিতে শনিবার আলিপুরের আদালতে হাজিরা নুসরাত।

আগামী ২৪ জানুয়ারি নুসরাতকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু এদিনই অভিনেত্রী চলে এসেছিলেন আদালতে।

জানা গেছে, ২০১৪ সালে ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে নুসরাতের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।

যে অর্থ নেওয়া হয়েছিল, তার হিসাব দেননি নুসরাত। সেই টাকা তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ ওঠে। গত বছর গড়িয়াহাট থানায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা।

পরে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার নেতৃত্বে তারা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দপ্তরে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews