1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিপিএলের প্রথম ম্যাচেই শরীফুলের হ্যাটট্রিক

  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

বিপিএলের প্রথম ম্যাচেই শরীফুলের হ্যাটট্রিক

শরীফুল ইসলামের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে পাকিস্তানের খুশদিল শাহ মারলেন দুই ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় খরুচেই। কারণ, ১৯ ওভার পর্যন্ত কুমিল্লার রান ছিল ৩ উইকেট ১৩১। ওভার প্রতি ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়রা ৭ রান করেও তুলতে পারেননি।

ওভারের প্রথম তিন বলে দুই ছক্কা হজম করা শরীফুল শেষ ৩ বলে নিলেন ৩ উইকেট। ইনিংসের শেষ তিন বলে একে একে ফেরালেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলামকে। এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলে সপ্তম। স্পেলের শেষ তিন বলে ৩ উইকেট নেওয়া শরীফুল আজ ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আগে ব্যাট করে কুমিল্লা রান তুলেছে ৬ উইকেট ১৪৩।

চতুর্থ বাংলাদেশি হিসেবে বিপিএলে আজ হ্যাটট্রিক করেছেন শরীফুল। ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পেসার আল আমিন হোসেন। এরপর ২০১৯ সালে ঢাকা ডিনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার আলিস আল ইসলাম। ২০২২ বিপিএলে হ্যাটট্রিক এসেছিল তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর হাত ধরে।

বিপিএলে সর্বপ্রথম হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ শামি। বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই পেসার ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে হ্যাটট্রিকটি করেছিলেন।

এ ছাড়া ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন বিদেশি হিসেবে খেলা পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। একই বছর হ্যাটট্রিক করেছেন আরেক বিদেশি ঢাকা ডিনামাইটসের ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews