ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার চাঁদলাই মহল্লায় ৩ বেদেনী অভিনব কায়দায় এক পরিবার থেকে প্রায় ১৪ হাজার টাকা প্রতারণা করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভূক্তভোগি জানান, তিনজন বেদেনী প্রথমে আমাদের বাড়িতে আসে, এসে বলে এই বাসাই নাকি অনেক দিন যাবত বাচ্চা হয়না।
আমরা এমন ঔষধ দিবো তাতে করে বাচ্চা হবে অবশ্যয়। এই বলে বাড়ির গৃহকর্তাকে বিভিন্ন ভাবে কথা বলে মন জয় করে ফেলে। এবং ওই বেদেনী কথার ছলে- বলে তারা কৌশলে বিভিন্ন ধরনের মন্তব্য এবং মন গলানো কথা বলে কিছু লাল ঔষধ দিয়ে বলে প্রথমে এটা খেতে হবে। এই বলে তারা ১৪ হাজার টাকা, ৫ কেজি চাল, ২ টি সাবান, ১ বোতল সরিষা তেল, ২ টা জামা- কাপড় ও ১টি পাটি সোপ হাজির করতে বলে। টাকা ও এসকল বস্ত্র হাজির করলে তা নিয়ে কৌশলে বাড়ি থেকে সটকে পড়ে ৩ বেদেনী।


ভুক্তভোগি ব্যক্তি আরও বলেন, এই বেদেনীরা ভয়ংকর প্রতারক। এদের কে কেউ দেখলে ধরে রেখে পুলিশে খবর দেওয়ার জন্য আকুল আবেদন করেন। এদের প্রতারণা থেকে সাবধান হতেও বলেন ওই জনৈক ব্যক্তি। আমাদের মতো কেউ যেনো প্রতারণার স্বীকার না হয় বলেও সতর্ক হতে বলেন। এই বেদে সম্প্রদায় নতুবা হয়তো কোনো অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বাড়ি থেকে টাকা পয়সা-সোনা দানা সর্বস্ব লুট করে নিয়ে যাবে।


Leave a Reply