লালমনিরহাটের আদিতমারীর আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মাদ্রাসার বালক শাখায় বক্তৃতা, কেরাত, হামদ্-নাত, কুইজ ও আরবি-মুক্বালামা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) মাদ্রাসা মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগীতা অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা জয়নুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ বালাপাড়া দাখিল মাদ্রাসার আরবি প্রভাষক নজরুল ইসলাম, নামুড়ী কলেজের প্রভাষক সাদিকুল ইসলাম, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক শহিদুল ইসলাম।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী জিএম সরকারি কলেজের প্রভাষক আসাদুজ্জামান রুবেল ও লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক রায়হান শরীফ। সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।
এ সময় মাদ্রাসার শিক্ষক ও এলেম শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





Leave a Reply