ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে এঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে বাড়ির ছাদের পানি পড়া কে কেন্দ্র করে মোফাজুল হকের দুই ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই মোজাম্মেল হক বড় ভাই রুহুল আমিন মাষ্টার (৭০) কে আঘাত করলে গুরুতর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রুহুল আমিন মাষ্টারকে চিকিৎসার জন্য শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ ঘটনাস্থল থেকে বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply