লালমনিরহাটের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির নতুন ছাত্র/ছাত্রী ৭০ জনের ভর্তি ও সেশন ফি বাবদ আদায় ৭৭ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজ পকেটে রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের বিরুদ্ধে।
জানা যায়,ডিসেম্বরের ১ তারিখ থেকে ষষ্ঠ শ্রেনীতে (৬) ভর্তির শুরু করে লালমনিরহাট পূর্ সাপটানা উচ্চ বিদ্যালয়।এরই প্রেক্ষীতে ৭০ জন ছাত্র-ছাত্রী ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়।ছাত্র/ছাত্রী প্রতি ভর্তি ফি ৮০ টাকা ও সেশন ফি বাবদ ১ হাজার করে টাকা আদায় করে প্রতিষ্ঠানটি।ছাত্র/ছাত্রীর নিকট আদায়কৃত টাকা সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার নিজের কাছে রেখেছেন।অথছ টাকা গুলো ব্যাংক একাউন্টে থাকার কথা ছিল।
সাপটানা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরে ১৫ দিন অতিবাহিত হলেও একদিন কোন ক্লাস হয়নি বলেও জানা গেছে।তথ্য বলছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ক্লাস রুটিনই করতে পারেনি।তাই শিক্ষকরা কোথায় কে কোন ক্লাস নিবেন ঠিক করতে পারেনি।
পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন,এখন পর্যন্তকোন টাকা আমি ব্যাংকে জমা দেই নাই।নিজে কাছে প্রতিষ্ঠানের টাকা জমা রাখার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,নিয়ম নেই পরে জমা দিবো।
পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম বলেন,প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ইতিপূর্বেও প্রতিষ্টানের অনেক টাকা হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন।এবারও তিনি আত্মসাৎ করার উদ্দেশ্যে এই ভর্তির ৭৭ হাজার টাকা নিজের কাছে রেখেছেন। প্রতিষ্ঠানের টাকা ব্যাংক একাউন্টে জমা না দেয়া একটা বড় ধরনের অপরাধ।
জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন,ভর্তির টাকা নিজের কাছে রাখার কোন সুযোগ নেই।সভাপতি আমাকে জানিয়েছে।আপনার কাছেও শুনলাম বিষয়টি দেখছি।




Leave a Reply