1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেষ মুহূর্তে পাকিস্তান তারকাকে দলে ভেড়াল খুলনা

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

শেষ মুহূর্তে পাকিস্তান তারকাকে দলে ভেড়াল খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে খুলনা টাইগার্স। একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার আছেন দলটিতে। পেস বিভাগের নেতৃত্বে রুবেল হোসেনের পাশাপাশি ওপেনিংয়ে দলটির আস্থা এনামুল হক বিজয়।

এ ছাড়া বিদেশিদের মধ্যে আছেন এভিন লুইস, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম।

সময়ের হিসেবে আর মাত্র তিনদিন বাকি বিপিএলের। এবার শেষ মুহূর্তে এসে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছে খুলনা। এবারের আসরের শুরু থেকেই দ্য গ্রিন ম্যানদের এই তারকাকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়ানো আরিফ আহমেদকেও দলে টেনেছে তারা।

তবে গেল আসর খুব একটা ভালো কাটেনি খুলনার। ১২ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেছিল তারা।

এদিকে আসন্ন আসরে দলটির নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গত আসরে শুরুর দিকে ইয়াসির আলী রাব্বির নেতৃত্ব দিলেও মাঝপথে তাকে সরিয়ে শাই হোপের কাঁধে নেতৃত্ব ভার দেওয়া হয়।

টুর্নামেন্টের তিনদিন বাকি থাকলেও এখনও দলপতি ঠিক করতে পারেননি খুলনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আফিফ হোসেন ধ্রুব বা বিজয়ের মধ্যে থেকে যেকোনো একজনকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে।

দলটির পেস বোলিং আক্রমণে মূল শক্তি দুই পাকিস্তানি তরুণ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ। তাদের সঙ্গে বোলিংয়ে দারুণ কার্যকরী হতে পারেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাহিদুল ইসলাম। এ ছাড়া স্পিন বিভাগে আলো ছড়াতে পারেন নাসুম আহমেদ।

সূত্র : আরটিভি অনলাইন নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews