1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চার্জ ছাড়াই ৫০ বছর চলতে সক্ষম যে ব্যাটারি!

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

চার্জ ছাড়াই ৫০ বছর চলতে সক্ষম যে ব্যাটারি!

একটি ইলেকট্রনিকস পণ্য কেনার পর ৫০ বছরের জন্য চার্জ দিতে হবে না। এটি নিঃসন্দেহে অভাবনীয় একটি ঘটনা। নিকেল–৬৩ আইসোটোপ এবং হিরার সেমিকন্ডাক্টর ব্যবহার করে পারমাণবিক শক্তির ব্যাটারি বানিয়েছে চীনা কোম্পানি বেটাভোল্ট।

৫০ বছর আয়ুষ্কালের বিভি ১০০ নামের পারমাণবিক ব্যাটারিটি দ্রুত বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটি বলছে, তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই ব্যাটারি চালিত স্মার্টফোন। যে স্মার্টফোনে কখনো চার্জ দিতে হবে না। এছাড়া এমইএমএস সিস্টেম, এআই সেন্সর, ছোট ড্রোন, ব্যাটারি মহাকাশ, এআই ডিভাইস, চিকিৎসা ও রোবটে ব্যবহার উপযোগী পারমাণবিক ব্যাটারি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে তারা।

বেটাভোল্ট জানিয়েছে, এখন পাইলট পর্যায়ে রয়েছে বিভি ১০০ উৎপাদন। ২০২৫ সালে তারা ১ ওয়াট সংস্করণের পারমাণবিক ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

ব্যাটারিটির দুটি অনন্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে চীনা কোম্পানিটি। প্রথমটি হচ্ছে, রক্ষণাবেক্ষণ ছাড়াই ৫০ বছর নিরাপদে ব্যবহার করা যাবে ক্ষুদ্রাকৃতির ব্যাটারিটি। দ্বিতীয়টি হচ্ছে, কোম্পানিটি এখন তাদের চতুর্থ প্রজন্মের হিরার সেমিকন্ডাক্টর ব্যবহার করছে। আর এটিতে বিশ্বের সবচেয়ে বড় আকারের হিরার সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, বিভি ১০০–এর পরবর্তী সংস্করণ ১ ওয়াট শক্তির হবে। যেটি বিদ্যুৎ সরবরাহের জন্য এটি শক্তিশালী ডিভাইসগুলোর জন্য যথেষ্ট নাও হতে পারে।

এ জন্য বেটাভোল্ট বেশি বিদ্যুৎ খরচ করে এমন ডিভাইসের জন্য ডিউটেরিয়াম, স্ট্রনটিয়াম–৯০ ও প্রমিথিয়াম–১৪৭ এর মতো আইসোটোপগুলো যাচাই করছে। এগুলোর উচ্চ শক্তিস্তর সঙ্গে সঙ্গে এগুলোর আয়ুষ্কাল ২৩০ বছর পর্যন্ত হতে পারে।

সূত্র আরটিভি অনলাইন নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews