1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

আবার জমবে জারনীতির মাঠ, চলতি মাসের শেষ সপ্তাহ-ই উপজেলা নির্বাচনের তফসিল

  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

আবার জমবে জারনীতির মাঠ , চলতি মাসের শেষ সপ্তাহ-ই উপজেলা নির্বাচনের তফসিল

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহেই আসছে উপজেলা নির্বাচনের তফসিল। তবে গতবারের মত কয়েক দফায় তফসিল এবং কয়েক দফায় হবে এই নির্বাচন।

সর্বশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে বিভাগওয়ারি ৪টি ধাপে এবং যেসব উপজেলার মেয়াদ পরে পূর্ণ হয়েছিল সেগুলো নিয়ে আরেকটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করেছিল কেএম নুরুল হুদা কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। ধাপে ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হতে পারে চলতি জানুয়ারি মাসের শেষের দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন একবারে হবে না, ধাপে ধাপে হবে। এই মাসের শেষের দিকে একটা তফসিল হবে। রোজার পরে আরেকটা তফসিল হবে। এভাবে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

তিনি বলেন, মোট চারশ প্লাস উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে ভোটের জন্য আমাদের দুইশ উপজেলা প্রস্তুত আছে। তবে কয় ধাপে, কয়টি উপজেলার বা প্রথমে কোন কোন উপজেলার নির্বাচন হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটি কমিশন সিদ্ধান্ত নেবে।

যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরিদ আহম্মদ খান বলেন, চলতি বছরে আমাদের সর্বশেষ বড় কোনো আয়োজন হলো উপজেলা পরিষদ নির্বাচন। এ ছাড়া চলতি বছরে আর কোনো বড় নির্বাচন নেই। কতটি উপজেলায় নির্বাচন হবে তা নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এ রাউন্ডে চারশ’ উপজেলায় নির্বাচন করতে হবে। লোকাল গভর্মেন্ট থেকে আমাদের কাছে তালিকা পাঠাবে। এর বাইরেও অল্পস্বল্প কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন ও কয়েকটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এসব উপজেলায় আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। এর অগে অনেক পর্ব আছে, যেমন-১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা, এরপর রমজান। এরপর আগামী বছরে ২০২৫ সালে রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন। এ ছাড়া বাকি সব নির্বাচন যেমন-জেলা পরিষদ, পৌরসভা ও ইউপি নির্বাচন এই কমিশনের শেষ মেয়াদে অনুষ্ঠিত হবে।

সরকার ২০২২ সালের ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে। আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনে ওই বছরের ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি।

এরপর ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। দায়িত্ব নিয়েই ওই বছরের ২৫ এপ্রিল প্রথম চ্যালেঞ্জ হিসেবে কুমিল্লা সিটি, ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা এবং চারটি উপজেলা পরিষদে ভোটের আয়োজন করেছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন।

এরপর একই বছরের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনের সময় সিসি ক্যামেরায় ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে একে একে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে কমিশন। পরে আরেকটি কেন্দ্রের ভোট বন্ধ করেন রিটার্নিং কর্মকর্তা।

এই অবস্থায় নির্বাচনের যৌক্তিকতা না থাকায় পুরো নির্বাচন বন্ধ ঘোষণা করে নিজেদের কঠোর অবস্থানের জানান দিয়ে আলোচনায় আসে নির্বাচন কমিশন।

এরপর গত ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ধাপে ধাপে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী এবং সিলেটসহ পাঁচ সিটি নির্বাচন সম্পন্ন করে বর্তমান কমিশন।

সবশেষ গত ৭ জানুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন কিছুটা স্বস্তিতে থাকলেও চলতি মাসের শেষ দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারও শুরু হবে নির্বাচনি কর্মযজ্ঞ।

 

 

 

 

 

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews