1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশির ফিরোজ আলম জাহাংগীরের মৃত্যু

  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশির ফিরোজ  আলম জাহাংগীরের মৃত্যু

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র:

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

গত শুক্রবার ,১২ ডিসেম্বর ২০২৩,স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের র‌্যাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি টয়োটা ক্যামরি গাড়ি মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।(ইন্না ল্লিলাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে। দেশে থাকতে তিনি নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

নিহতের চাচাতো ভাই মাদরাসা শিক্ষক আব্দুল করিম পাশা বাপসনিউজকে জানান, মাত্র দেড় বছর আগে জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

আমেরিকায় পলিটিক্যাল  আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। বর্তমানে তিনি আপারডাবীতে বসবাস করতেন। দেশে তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য একরামুল হক মিলন জানান, যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় শিক্ষক জাহাঙ্গীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews