1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পরে তিনি সেখানে পৌঁছান।

এর আগে সকাল ৯টায় দুদিনের সফরে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। এসময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে গোপালগঞ্জে যান বলে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখবেন। পরদিন কোটালিপাড়ায় কর্মীসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন।

পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews