1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

জাপার এমপিদের শপথ নিয়ে নতুন সিদ্ধান্ত

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

জাপার এমপিদের শপথ নিয়ে নতুন সিদ্ধান্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। দলটির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এ ছাড়া দলটির পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, কাল (বুধবার) আমরা শপথ নিচ্ছি না। বৃহস্পতিবার বেলা ১১টায় জি এম কাদেরের অফিসে আমরা বৈঠকে বসব। বৈঠকে আলাপ-আলোচনার করে শপথের বিষয়টি ঠিক করা হবে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ১০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে, গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে আওয়ামী লীগ ২২২টি আসনে বিজয়ী হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews