1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

শিবগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে সাংবাদিক সন্মেলন

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

শিবগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে সাংবাদিক সন্মেলন 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচন পরবর্তী ১২টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি। এ সব ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জের ডাক বাংলা চত্বরে সংবাদিক সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম টুটুল খান। সৈয়দ নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশ নেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

সংবাদ সম্মেলনে বলা হয়- নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরই সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকদের ওপর হামলা শুরু করে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। গত তিন দিনে ১২ স্থানে হামলা, মারধর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সোমবার রাতে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু আহমেদ নাজমুল কবীর মুক্তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রত্যেকটি ঘটনায় পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং নির্বাচনী ফলাফল মেনে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সৈয়দ নজরুল ইসলামসহ তার নেতাকর্মীরা। এ অবস্থায় হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নাজমুল কবীর মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জ্বোহাসহ অন্যরা।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। তারা স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলামের পক্ষে কাজ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews