1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

জনগণের প্রত্যাশা পূরণে সংসদে যাবে জাতীয় পার্টি : জি এম কাদের

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

জনগণের প্রত্যাশা পূরণে সংসদে যাবে জাতীয় পার্টি : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাব। যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হটবো না আমরা। এ সময় সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তিনি।

স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি সংসদের বিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, স্বতন্ত্রদের নিয়ে কোনো সময় বিরোধী দল হয়েছে—এমন নজির নেই। স্বতন্ত্ররা সরকারি দলের নেতা হওয়ায় এটি হলে বাস্তব সম্মত ও গ্রহণযোগ্য হবে না।

জাতীয় পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টির প্রকৃত জনসমর্থন ও সাংগঠনিক শক্তি প্রকাশ পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসিরসহ অন্যরা।

সূত্র : আরটিভি অনলাইন নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews