1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসি। আগামী ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে এই পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর ৩১ জানুয়ারি পদ-সংশ্লিষ্ট বিষয়ের ২০০ নম্বরের চার ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। ২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

সূত্র : আরটিভি অনলাইন  নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews