1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিগারেট থেকে জাবির ছাত্রী হলে আগুন

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

সিগারেট থেকে জাবির ছাত্রী হলে আগুন

সিগারেটের আগুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ফজিলাতুন্নেছা হলের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই ছাত্রী হলের অষ্টম তলায় ৮১০নং কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওই কক্ষ থেকে প্রতিনিয়তই সিগারেটের ধোঁয়া বের হতে দেখা যায়। আজ সকাল নয়টার দিকে ৮১০ নম্বর কক্ষের জানালা দিয়ে তাকিয়ে ছাত্রীরা দেখতে পান ভেতরে খাটের তোশক এবং কম্বলে আগুন লেগে পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

তাৎক্ষণিকভাবে হল ওয়ার্ডেনের উপস্থিতিতে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন খাটের পাশে একটি এসট্রেতে অনেকগুলো সিগারেটের খোসা দেখতে পান তারা। সে থেকে ধারণা করা হচ্ছে সিগারেটের ধোঁয়া থেকেই আগুনের সূত্রপাত।

হলের আবাসিক শিক্ষার্থী আয়েশা আক্তার ইতি বলেন, হলের গুটি কয়েকজন মেয়ে নিজের রুমে সিগারেট খায়। এতে তাদের রুমমেটদের সমস্যা হওয়ায় তারা হল কর্তৃপক্ষকে জানায়, তারপর হল প্রশাসন থেকে বলা হয় যাতে রুমে কেউ হলের অভ্যন্তরে সিগারেট না খায়। কিন্তু তাতেও কিছু মেয়েরা শুনছে না।

নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের এক ছাত্রী জানান, গতকাল রাত থেকেই আমরা গন্ধ পাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো বাইরে থেকে আসছে। কিন্তু সকালে দেখি রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে আমি নিচে নেমে ম্যামকে জানিয়েছি।

হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. আফসানা হক জানান, সকালে মেয়েরা জানানোর সঙ্গে সঙ্গেই আমি চলে এসেছি। তারপর সেখানে উপস্থিত থেকে আগুন নেভানো পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। সেই রুমের মেয়েরা তখন হলে ছিল না এবং রুম তালাবদ্ধ ছিল। প্রভোস্টের উপস্থিতিতে আমরা বসে এটা একটা ব্যবস্থা নেব।

হল প্রভোস্ট অধ্যাপক ড. ছায়েদুর রহমান বলেন, হলের ভেতরে আগুন লাগার ঘটনা শুনেছি। আমি একটু অসুস্থ থাকায় আজকে অফিসে যাইনি।

আগামীকাল ওয়ার্ডেন ও ছাত্রীদের সঙ্গে বসে কী ব্যবস্থা নেওয়া যায় এরপর আমি বিস্তারিত জানাবো।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews