1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মূলার মূল্য ১২০ তারা নৌকা-ধানের শীষ : মোমিন মেহেদী

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ক্ষমতার জন্য অন্ধ ২ পরিবারের দালাল মোসাহেবিদের কারণে মূলার মূল্য ১২০ টাকা হলেও তারা নৌকা-ধানের শীষ নিয়েই ব্যস্ত। জনগণকে নিয়ে নূন্যতম ভাবনা নেই তাদের। তারা কেবল ক্ষমতায় আসতে অথবা থাকতে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে।

৯ জানুয়ারি সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘দ্রব্যমূল্য বৃদ্ধির উর্দ্ধগতি, নতুনধারার দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, সদস্য সাঈদ হাসান খান প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতির রাজনীতিতে তরুণরা রাজপথ কাঁপাতে চায়, তারা মওলানা ভাসানীর মত করে দেশকে বুকে রেখে সাহসের সাথে সকল অপরাধী-দুর্নীতিবাজদেরকে ‘খামোশ’ বলতে চায়।

আর এজন্য নতুনধারার রাজনীতি সারাদেশে সকল স্তরের মানুষের কাছে পৌছে দিতে হবে। আমরা তথাকথিত জোট-মহাজোট-যুগপৎ-মঞ্চ বা মোর্চাও মত করে রাজনীতিকে কলুষিতকারীদেরকে চিহ্নিত করে ইতিহাসে তুলে রাখতে চাই। যাতে করে দেশ ও দেশের মানুষের কথা ভুলে লোভ- মোহ আর ক্ষমতার রাজনীতিতে কেউ কখনো না যায়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews