চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ চারটি বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গিয়ে বাবুল হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। সোমবার গভীর রাতে দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার স্বীকার বাড়ীর মালিক ও আহত ব্যক্তি সবাই স্বতন্ত্র পরাজিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের কর্মী ও সমর্থক।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান,গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ী প্রার্থী ডা.শিমুলের নেতা কর্মীরা জড়ো হয়ে পরাজিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তাসহ আশপাশের চারটি বাড়ীতে হামলা চালিয়ে মোটরসাইকেলসহ বাড়ীর আশবাবপত্র ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে বাবুল হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে আহত করা হয়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার শিমুল এ অভিযোগ অস্বীকার করেন।
শিবগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ হোসেন জানান,হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাহারা বসানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply