1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুন্না ভাই বা হিরানির সিরিজে কাজ করছি না : চঞ্চল চৌধুরী

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

সঞ্জয় দত্তের জনপ্রিয় সিরিজ মুন্না ভাইয়ের তৃতীয় ছবি ‘মুন্না ভাই ৩’তে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে―এমনই গুঞ্জন ছড়ায় দুই দেশের সিনেমাপাড়ায়। শুধু তা-ই নয়, গুঞ্জনের ডালপালা মেলেছে আরো। তবে কালের কণ্ঠের মাধ্যমে সব গুঞ্জনের অবসান ঘটালেন চঞ্চল চৌধুরী।

একটা পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন ছড়ালেও মূলত একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী।ভারতীয় গণমাধ্যম জিনিউজ বলছে, এটির নির্মাতা রাজকুমার হিরানি। অন্যদিকে অ্যামাজন প্রাইমের ‘পাতাল লোক’ ওয়েব সিরিজেও অভিনয় করতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। এর আগে গুঞ্জন অনেক দিন ধরেই চলছে যে, রাজকুমার হিরানির আগামী মুন্না ভাইয়ে দেখা যাবে তাঁকে।

আসলে ঘটনা কী? এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে চঞ্চল চৌধুরী স্পষ্ট ‘মুন্না ভাই ৩’-এ তিনি কাজ করছেন না। এটা একদমই গুজব।

রাজকুমার হিরানির ওয়েব সিরিজেও কাজ করছেন না তিনি। ভারতীয় গণমাধ্যমে এসংক্রান্ত খবরে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে কালের কণ্ঠকে চঞ্চল চৌধুরী বলেন, ‘রাজকুমার হিরানির কোনো ওয়েব সিরিজেও আমি কাজ করছি না। ভারতের একটি গণমাধ্যমে এমন খবর কিভাবে প্রকাশিত হলো বুঝলাম না। আপনি যেমন ফোন দিয়েছেন নিশ্চিত হওয়ার জন্য, তারা তো আমাকে ফোন দিতে পারত। তারা না বলেই এমন খবর প্রকাশ করে কিভাবে?’

অ্যামাজন প্রাইমের ‘পাতাল লোক’ ওয়েব সিরিজেও অভিনয় করতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে? এ খবরের সত্যতা কতটুকু? এ বিষয়ে চঞ্চল চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘হ্যাঁ, এই ওয়েব সিরিজে কাজের ব্যাপারে আলোচনা হয়েছে, তবে সেটা প্রাথমিক পর্যায়ে। অন্য দেশে কাজ করতে গেলে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেটা দেখা যাক। চূড়ান্ত হলে আপনাদেরকে আমি নিজেই জানাব। ’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews