1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোট দিয়ে যা বললেন মাশরাফী

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

ভোট দিয়ে যা বললেন মাশরাফী

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।এ সময় ম্যাশ বলেন, আলহামদুলিল্লাহ, ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। আশা করছি, ভালোভাবে শেষ হবে। সবাই যার যার মতো ভোটটা দিয়ে যাবে। জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী।

তিনি যোগ করেন, আমাদের এখানে যারা মহিলারা আছেন, উনারা আসছেন সবাই, পুরুষ-মুরব্বিরাও আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা না-ও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে যাচ্ছে। তারাও স্বতঃস্ফূর্তভাবে সকাল আটটা-সাড়ে ৮টা থেকে এসে যাচ্ছে; এটা দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি, তারা হয়তো ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম (আম), গণফ্রন্ট পার্টির প্রার্থী লতিফুর রহমান (মাছ প্রতীক),
ইসলামী ঐক্যজোট প্রার্থী মাহবুবুর রহমান (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম (ঈগল)। অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) গত ৩ জানুয়ারি মাশরাফীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

এদিকে ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে, বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews